ধর্ম ও জীবন

বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিনকে অপসারণ

বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিনের ছবি, তিনি ধর্মীয় নেতা হিসেবে পরিচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।

এর আগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিন অনুপস্থিত থাকেন। তার অনুপস্থিতিতে নামাজ পড়ানোর দায়িত্ব দেয়া হয় ইসলামিক ফাউন্ডেশনের কয়েকজন আলেমকে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…