পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন: গভর্নর

প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন সাংবাদিক তার প্রশ্নের উত্তর নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশের ব্যাংকিং আগের থেকে উন্নতি করছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের রিজার্ভ এখন ২০ বিলিয়নের উপরে। গত পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন ডলার। শুরুতে ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে থাকলেও সেগুলো এখন ঘুরে দাড়িয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪০০তম শাখা হিসেবে ঘাটাইল শাখার উদ্বোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, ব্যাংকগুলো যে ঘুরে দাড়িয়েছে সেটাই বড় বিষয়। এখন আর এগুলো পড়ে যাবে না। সবমিলিয়ে ইসলামী ব্যাংক এখন শীর্ষেই অবস্থান করছে এবং আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হতে চলেছে।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বোর্ড অব ডিরেক্টরের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে স্বাগতম বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মনিরুল মওলা, প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মুহাম্মদ আব্দুস সামাদ।
এসময় আরো বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আব্দুল জলিল, অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুস সালাম, রিক্সা ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান, সাবালিয়া সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, এইম সিটি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল প্রমুখ।
অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






