অর্থনীতি

অন্তর্বর্তী সরকার আসার পর রেমিট্যান্স ২৬ শতাংশ বেড়েছে: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার আসার পর রেমিট্যান্স ২৬ শতাংশ বেড়েছে, আইন উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইন উপদেষ্টার বক্তৃতা, যেখানে তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে রেমিট্যান্সের বৃদ্ধির বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পুর্বের চেয়ে প্রবাসীদের থাকে আসা রেমিট্যান্সের হার ২৬ শতাংশ বেড়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ছিল ইসলামী ব্যাংকগুলো, আওয়ামী সরকার লুটপাটের জন্য ইসলামী ব্যাংকগুলোকেই বেছে নিয়েছিল।

তিনি বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রবাসীদের কল্যাণে নানা ধরনের উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, বিদেশ জীবন অনিশ্চয়তায় জেনেও জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীরা প্রতিবাদ জানিয়েছে। তারা জেলও খেটেছে।

 

বিষয়:অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল রেমিটেন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…