বিনোদন

‘তারেক মাসুদের অকাল প্রয়াণ চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি’

স্মৃতি সত্তা ভবিষ্যত: চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ স্মরণ

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তা ও উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে বক্তা বক্তব্য দিচ্ছেন, অন্যরা পাশে বসে আছেন, পেছনে চ্যানেল আই লোগো ও ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ১১ থেকে ১৩ জুন পর্যন্ত ৩ দিনব্যাপী বাংলাদেশের প্রয়াত চলচ্চিত্র, নাট্য ও যাত্রা শিল্পের গুণীজন স্মরণে ‘স্মৃতি সত্তা ভবিষ্যত’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (১১ জুন) সন্ধ্যায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। প্রথম দিন চলচ্চিত্র পরিচালক প্রয়াত তারেক মাসুদ স্মরণে আলোচনা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী আয়োজনে আলোচক হিসেবে ছিলেন মোরশেদুল ইসলাম এবং মইনুদ্দীন খালেদ। এছাড়া সভাপতি হিসেবে ছিলেন শামীম আখতার। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন প্রসূন রহমান।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক বলেন-`চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের অকাল মৃত্যুতে আমরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সড়ক দুর্ঘটনায় মিশুক মুনীরসহ অনেক গুণী মানুষকে আমাদের হারাতে হয়েছে। যা এই শিল্পের জন্য অপূরণীয় ক্ষতি।’

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ‘মাটির ময়না’ সিনেমা নিয়ে পরিচালকের সাথে কথোপোকথনের স্মৃতিচারণের পাশাপাশি তাঁর নির্মিত সিনেমার গভীরের বিষয়বস্তু ও মর্মার্থ অনুধাবনের বিষয়গুলো তুলে ধরেন মহাপরিচালক। চলচ্চিত্র ভাবনা ও দর্শন নিয়ে এই প্রজন্মের কাছে তারেক মাসুদ শিক্ষণীয় এবং অনুসরণীয় বলেও আলোচনায় তুলে ধরেন বক্তারা।

পরে প্রদর্শিত হয় তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র ‘রানওয়ে’।

আয়োজনে সোমবার (১২ জুন) আলমগীর কবির ও সারাহ কবরীকে, মঙ্গলবার (১৩ জুন) নাট্যকার মুনীর চৌধুরী এবং অমলেন্দু বিশ্বাসকে স্মরণ করা হবে।

বিষয়:তারেক মাসুদ মোরশেদুল ইসলাম রানওয়ে শিল্পকলা সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…