চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজরুল স্মরণে চ্যানেল আইয়ে ‘প্রিয়া তুমি সুখী হও’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২২
বিনোদন
A A

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী শনিবার (২৭ আগস্ট)। কবিকে স্মরণ করে এই দিনে দিনভর নানা অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই। তারই ধারাবাহিকতায় এদিন টেলিভিশন পর্দায় দর্শক দেখতে পারবেন চলচ্চিত্র ‘প্রিয়া তুমি সুখী হও’।

কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস ‘অতৃপ্ত কামনা’ নিয়ে গীতালি হাসান নির্মাণ করেছেন চলচ্চিত্রটি। ইমপ্রেস টেলিফিল্ম লি. প্রযোজিত চলচ্চিত্রটি চ্যানেল আইতে দর্শক দেখবেন শনিবার দুপুর ৩টা ৫ মিনিটে।

‘প্রিয়া তুমি সুখী হও’ গীতালী হাসান পরিচালিত প্রথম চলচ্চিত্র। এ চলচ্চিত্রের মাধ্যমে শায়লা সাবি এবং সংগীত পরিচালক বিনোদ রায়ও আত্মপ্রকাশ করেন।

শায়লা সাবি চ্যানেল আই-এর সেরা নাচিয়ে প্রতিযোগিতার সেরা পাঁচজন প্রতিযোগীর একজন ছিলেন। সেই প্রতিযোগিতায় বিচারক ছিলেন ফেরদৌস। এ ছবিতে ফেরদৌস-শায়লা ছাড়াও আরো অভিনয় করেছেন ববি, নীলিমা, জাহিদ শিকদার, আবু সাঈদ খান, সানি, বেবী, সারিকা, রাফি, স্বর্ণা প্রমুখ।

এই ছবির সংগীত পরিচালনায় আছেন বিনোদ রায়। চিত্রগ্রহণে আছেন জেড এইচ মিন্টু, সম্পাদনায় এ. কে. আজাদ এবং নৃত্য পরিচালক রহিম রয় ও মেহরাজ হক তুষার। গীতিকার কাজী নজরুল ইসলাম, আনিস উল ইসলাম ও বিনোদ রায়। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সামিনা চৌধুরী, রিজিয়া পারভীন, পারভেজ, বিজন মিস্ত্রী, স্মরণ ও আসিফ ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু সাঈদ খানআসিফইমপ্রেসকবি নজরুলকাজী নজরুল ইসলামগানচ্যানেল আইজাহিদ শিকদারনীলিমাপারভেজপ্রিয়া তুমি সুখী হওববিবিজন মিস্ত্রীবেবীরাফিরিজিয়া পারভীনরুনা লায়লালিড বিনোদনসানিসামিনা চৌধুরীসারিকাস্বর্ণাস্মরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ অসচ্ছল নারী পেলেন বসুন্ধরা গ্রুপের উপহার

আগস্ট ১, ২০২৬

মতিঝিলের ঘটনার সঙ্গে মিরপুর-ফার্মগেটের যোগ নেই: সিটিটিসি

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT