চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল জোড়া ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
দুটি বাংলা সিনেমার পোস্টার, একটিতে প্রেমের দৃশ্য অন্যটিতে নাটকীয় চরিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (১৮ অক্টোবর) দেশের আট প্রেক্ষাগৃহে মুক্তি পেল দুই সিনেমা ‘হৈমন্তীর ইতিকথা’ ও ‘চরিত্র’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য অবলম্বনে মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালনা করেন ‘হৈমন্তীর ইতিকথা’। অন্যটি দ্বীন ইসলাম পরিচালিত সিনেমা ‘চরিত্র’। দুটি সিনেমাই চারটি করে ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

রবীন্দ্রনাথের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে এই ‘হৈমন্তীর ইতিকথা’র সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন। নির্মাতা জানান, শত বছর আগের এই গল্পের পোশাক-পরিচ্ছদ এবং পরিবেশ তৈরি করে চিত্রায়ন ছিল বেশ জটিল।

সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা ঐশিকা ঐশি। অপু চরিত্র অভিনয় করেছেন চিত্রনায়ক সাইফ খান। অন্যান্য চরিত্রে আছেন ঝুনা চৌধুরী, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, মির্জা সাখাওয়াৎ হোসেন প্রমুখ। জানা যায় এটি, সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, মিরপুর, যমুনা ব্লকবাস্টার এবং লায়নে চলছে।

Banglabid

এদিকে, চরিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, সমু চৌধুরী, সম্পা নিজাম, বড়দা মিঠু, ফারুক আহমেদ, আমির সিরাজী, মিষ্টি মারিয়া, ফরহাদ হোসেন। এর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু, রিংকু ও চঞ্চল।

অপু বিশ্বাস ও জয় চৌধুরীকে নিয়ে ‘ট্র্যাপ’ নির্মাণের পর এবার চরিত্র নির্মাণ করলেন দ্বীন ইসলাম। তিনি বলেন, ‘দেশীয় মৌলিক গল্পের সিনেমা চরিত্র। আবহমান গ্রামবাংলা ও সমাজের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এতে।’

নির্মাতা সূত্রে জানা যায়, চরিত্র মুক্তি পাচ্ছে সৈনিক ক্লাব (ঢাকা ক্যান্ট), সোনালী (মাদারীপুর), শাপলা (গাজীপুর), মাধবী (টাঙাইল)-এর এই প্রেক্ষাগৃহগুলোতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির সিরাজীফরহাদ হোসেফারুক আহমেদবড়দা মিঠুমাসুম আজিজমিষ্টি মারিয়ালিড বিনোদনসমু চৌধুরীসম্পা নিজাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোমান-সাজিদের স্পিন জুটির এই ম্যাজিক টেস্টের ইতিহাসেই প্রথম

পরবর্তী

ব্র্যাক হেলথকেয়ার এখন সিদ্ধেশ্বরীতে

পরবর্তী
সিদ্ধেশ্বরীতে ব্র্যাক হেলথকেয়ারের নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক হেলথকেয়ার এখন সিদ্ধেশ্বরীতে

হামাস নেতার খোঁজে ইসরায়েলি অভিযান, ছবি দুই অংশে বিভক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে হামাস নেতাকে খুঁজে পেয়েছিল ইসরায়েল

সর্বশেষ

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT