চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম মানুষের সামনে তুলে ধরা হবে: ত্রাণ উপদেষ্টা

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
৮:১৭ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
বন্যার্তদের পুনর্বাসন নিয়ে আলোচনা সভায় চারজন বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম স্বচ্ছতা নিশ্চিত করে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম। তিনি বলেন, ত্রাণ পুনর্বাসন কর্মসূচি সমন্বয় কমিটির তত্ত্বাবধানে মানুষের চোখের সামনেই বাস্তবায়িত হবে।

তিনি আজ রোববার ১ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা সার্কিট হাউজ মিলনায়তনে বন্যার্তদের পুনর্বাসনের লক্ষ্যে করণীয় বিষয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভায় এ কথা জানান।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা জানান, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে নিয়ে ত্রাণ ও পুনর্বাসন কমিটি হবে। এই কমিটিতে যাদের যাদের প্রয়োজন হবে তাদের প্রতিনিধিত্ব থাকবে।

Banglabid

প্রচলিত ধারার পুনর্বাসন কর্মসূচি বর্জন করে মেধা ও স্বচ্ছতা নিশ্চিত এর মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা আরও বলেন, বন্যাকবলিতদের সহযোগিতায় শুধু আমরাই কাজ করছি এমন নয়, সারা বিশ্ব এতে যুক্ত হচ্ছে।তা ই আমরা অনন্য দৃষ্টান্ত রাখতে চাই। আগে আমাদের কাছে এ সুযোগ আসেনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা আর কোন দোহাই দিতে পারবেন না। আপনাদের সামনে কোন বাধা নেই। তাই সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সবকিছু নিরঙ্কুশভাবেই করতে পারবেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা সেনানিবাসের কর্নেল স্টাফ কর্নেল আব্দুল আজিজ, কুমিল্লা পুলিশ সুপার আশফিকুজ্জামান আক্তার, সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার, সড়ক ও জনপদ বিভাগ এবং এলজিআরডি নির্বাহী প্রকৌশলী, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়কগণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপদেষ্টাত্রাণ উপদেষ্টাপুনর্বাসন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT