চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কার সংস্কারের মতো, নির্বাচন নির্বাচনের মতো চলবে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৫
- টপ লিড নিউজ, ঠাকুরগাঁও, রাজনীতি
A A

সংস্কার আর নির্বাচন আলেদা জিনিস উল্লেখ করে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার সংস্কারের মতো চলবে, আর নির্বাচন নির্বাচনের মতো চলবে। গণতন্ত্রের বিকল্প নেই, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৫টায় ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ইচ্ছা ছিল ঠাকুরগাঁওয়ে ঈদ করবো, কিন্তু শরীর ভালো নয়, আমি চিকিৎসার জন্য আগামী ৬ তারিখ দেশের বাইরে যাব।

তিনি বলেন, সরকার সংস্কার কমিশন করে দিয়েছে। আমরা পর্যবেক্ষণ করেছি, আমাদের দলের পক্ষ থেকে সংস্কারের বিষয়গুলো আগেই জানিয়ে দিয়েছি। এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন।

তিনি বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সমঝোতায় স্বাক্ষর করবেন। যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফয়গাম আলী, মামুনুর রশিদ, আনসারুল হকসহ তৃণমূল নেতাকর্মীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন নিয়ে মির্জা ফখরুলনির্বাচন নির্বাচনের মতো চলবেমির্জা ফখরুলসংস্কার সংস্কারের মতো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT