চার দিনের সফরের প্রথম দিনে চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া-বিএফএ সম্মেলনে দেওয়া বক্তৃতায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে এশীয় দেশগুলোর নেতাদের ঐকমত্য প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশের জনগনের আস্থা ফিরিয়ে আনতে সংস্কার কার্যক্রম শুরু করেছে তার সরকার।







