অর্থনীতি

বাস ভাড়া কিলোমিটারে ৩ পয়সা কমেছে

বাসে যাত্রীদের ভিড়, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসে যাত্রীদের ভিড়, যাত্রীরা সিটে বসে বা দাঁড়িয়ে আছেন, পরিবহন পরিস্থিতি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জ্বালানি তেল ডিজেলের দাম ২ দফায় লিটারে ৩ টাকা কমার পর ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারে ৩ পয়সা কমানো হয়েছে।

আজ (১ এপ্রিল) সোমবার দূরপাল্লায় বাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়া কিলোমিটারে ২ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ৪২ পয়সা করা হয়েছে।

সরকার প্রজ্ঞাপণ জারির পর এই নতুন ভাড়া কার্যকর করা হবে।

বিষয়:ডিজেল বাস ভাড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…