চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাড়ার নির্দেশনা মানছে না বাস মালিকরা, অভিযান-জরিমানা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:২০ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার জেলা প্রশাসনের নির্দেশনা মানছে না চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলাচলরত বাস মালিকরা। যাত্রীদের কাছ থেকে বাড়তি আদায় করছে এই রাস্তায় চলাচলরত দূরপাল্লার সব বাস। ফলে সেই নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, জ্বালানি তেলের দাম বাড়ায় গেল ১০ আগস্ট বাস মালিকদের সাথে বৈঠক চট্টগ্রাম-কক্সবাজারের বাস ভাড়া ৩৩২ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু জেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাত্রীদের কাছ থেকে তার আগে থেকেই ৪২০ টাকা আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা।

সরেজমিনে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, দূরপাল্লারবাস পূরবী, এস আলম, সৌদিয়া, হানিফ পরিবহনসহ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত সব বাস কর্তৃপক্ষ যাত্রী প্রতি ৪২০ টাকা করে আদায় করেছে। এ নিয়ে অনেক যাত্রী বাকবিতণ্ডা করলেও তাতে কর্ণপাত করছে না সংশ্লিষ্টরা।

Banglabid

এ বিষয়ে কক্সবাজার শহরের ঘোনাপাড়ার আবদুল আমিন বলেন, সরকার ভাড়া নির্ধারন করে দিয়েছি। কিন্তু তার চেয়ে ৮৮ টাকা বাড়তি নিচ্ছে পরিবহন কর্তৃপক্ষ। কেন বাড়তি ভাড়া আদায় করছে তারও কোন সদুত্তর দিচ্ছে না সংশ্লিষ্টরা। উল্টো তারা হুমকি দিচ্ছে।

পূরবী পরিবহন থেকে ৪২০ টাকা দিয়ে টিকেট নেয়া বাসু দেব নামের এক যাত্রী বলেন, ৩৩২ টাকা দিয়ে টিকেট চাওয়ায় সংশ্লিষ্টরা মারমুখী হয়। সরকার নির্ধারিত বাস ভাড়া কার্যকর করতে হলে প্রশাসনের মনিটরিং জোরদার করতে হবে।

খোঁজ নিয়ে জানা যায়, বাস ভাড়া নিয়ন্ত্রণে কক্সবাজারে যৌথ অভিযান চলছে। শনিবার বিকেলে জেলা প্রশাসন বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে। সেসময় হানিফ পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাকিদের সাবধান করা হয়।

Reneta

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, বাস ভাড়ার বিষয়টি দেখভালে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আমরা শনিবার বিকেলে বাসটার্মিনালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। অতিরিক্ত ভাড়া নেওয়ায় হানিফ পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

তিনি আরও বলেন, টার্মিনাল এলাকা থেকে কয়েকজন বখাটে ও মাদকাসক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাস ভাড়াবাস মালিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT