চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিপক্ষীয় সিরিজে প্রথম নিরপেক্ষ নারী আম্পায়ার রেডফার্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
নিরপেক্ষ নারী আম্পায়ার রেডফার্ন ক্রিকেট ম্যাচে দায়িত্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে বৈশ্বিক ও মহাদেশীয় আসরে নিরপেক্ষ আম্পায়ার থাকলেও দ্বিপক্ষীয় সিরিজে এমন দৃশ্যের দেখা মেলে না। এবার পুরনো প্রথা ভেঙে নিরপেক্ষ আম্পায়ার নিয়োগের পথে হাঁটল আইসিসি। প্রথম নারী হিসেবে সেই দায়িত্ব পালন করবেন সু রেডফার্ন।

চলতি মাসের শেষদিকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজে অংশ নেবে সাউথ আফ্রিকা। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার রেডফার্নকে সিরিজ দুটিতে আম্পায়ার হিসেবে দেখা যাবে।

আইসিসির ক্রিকেটের মহাব্যবস্থাপক ওয়াসিম খান মেয়েদের আম্পায়ারদের জন্য আরও সুযোগ খুলবে বলে মনে করছেন। একইসঙ্গে তিনি এটিকে নারী আম্পায়ারদের জন্য একটি বড় অগ্রগতি হিসেবে দেখছেন। তার ভাষ্য, নিরপেক্ষ নারী আম্পায়ারদের নিয়োগ তাদের অবস্থানকে আরও উন্মুক্ত করবে এবং তাদের পাশাপাশি দায়িত্ব পালনকারী স্থানীয় নারী আম্পায়ারদের শেখার ও উন্নয়নে সহায়তা করবে।

Banglabid

প্রথম নিরপেক্ষ নারী আম্পায়ার হতে চলায় বেশ আত্মবিশ্বাসী রেডফার্ন মনে করেন তার নিয়োগ এবং নারী ম্যাচ কর্মকর্তাদের বৃদ্ধিতে সহায়তা করবে।

‘আইসিসি প্রথম অফিসিয়াল নিরপেক্ষ নারী আম্পায়ার হিসেবে আমার নাম যুক্ত করা সম্মানের বিষয়। আমি অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যকার আসন্ন সিরিজ নিয়ে বেশ রোমাঞ্চিত।’

‘আমি নিশ্চিত এই নিয়োগ ভবিষ্যতে বিশ্বজুড়ে নারী কর্মকর্তাদের আরও বিকাশে সহায়তা করতে গতি এবং দৃশ্যমান অগ্রগতি তৈরিতে সহায়তা করবে। ব্যক্তিগতভাবে বছরের পর বছর ধরে সমর্থনের জন্য আইসিসি এবং ইসিবিকে ধন্যবাদ জানাতে চাই। আমি এমন আরও নিয়োগের অপেক্ষায় রয়েছি।’

Reneta

আইসিসি নিযুক্ত সাতজন নিরপেক্ষ নারী আম্পায়াররা এলিট প্যানেলে থাকা ছেলে আম্পায়ারদের ম্যাচ ডে’র সমান বেতন পাবেন।

রেডফার্ন ১৯৯৫ থেকে ১৯৯৯ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে ছয়টি টেস্ট এবং ১৫টি ওয়ানডে খেলেন। তিনি মেয়েদের দুটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআম্পায়াররেডফার্নলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT