চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে ‘অমীমাংসিত’-তে রেকর্ড ভিউ, পাচ্ছে আন্তর্জাতিক সাড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
অমীমাংসিত ওয়েব ফিল্মের পোস্টার, রায়হান রাফির নির্মাণে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এই সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী পরিচালিত অরিজিনাল ওয়েব ফিল্ম “অমীমাংসিত” মুক্তি পেয়েছে ১৫ ডিসেম্বর। মুক্তির পর থেকেই ফিল্মটি দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

মাত্র কয়েক দিনের মধ্যেই এমন ভিউ ও সাড়া পেয়েছে, যা আইস্ক্রিন-এর ইতিহাসে একটি নতুন রেকর্ড। রহস্য, উত্তেজনা ও সাহসিকতায় ভরপুর এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তানজিকা আমিন, ইমতিয়াজ বর্ষণ, মনোজ প্রামাণিক, শহীদুল আলম সাচ্চু এবং শিশুশিল্পী রূপ শিখা বণিক। প্রত্যেকের সাবলীল ও গভীর অভিনয় চরিত্রগুলোকে বাস্তব করে তুলেছে, যা দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত গল্পের সঙ্গে আবদ্ধ করে রাখছে।

নির্মাণ শেষ হওয়ার প্রায় দুইবছর ধরে সেন্সর সংক্রান্ত নানা জটিলতার কারণে ওয়েবফিল্মটি মুক্তি পায়নি। তবে দেশি-বিদেশি ফিল্ম রিভিউয়ারদের মতে, এমন কোনো বাধা থাকাটা যুক্তিসঙ্গত ছিল না। এর ফলে দর্শকরা দীর্ঘসময় ধরে অপেক্ষা করতে বাধ্য হয়েছেন, কিন্তু ফিল্মটি মুক্তির পর সেই অপেক্ষা পুরোপুরি সফল হয়েছে।

দর্শকরা বিশেষভাবে প্রশংসা করছেন ফিল্মটির রহস্যময় কাহিনী ও টানটান উত্তেজনা পূর্ণ নির্মাণশৈলী। বাংলাদেশের পাশাপাশি ভারত ও আন্তর্জাতিক অন্যান্য দেশের দর্শকরাও ইতিবাচক মন্তব্য জানাচ্ছেন, যা ওয়েব ফিল্মটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার স্পষ্ট প্রমাণ।

আইস্ক্রিন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এত অল্পসময়ে দর্শকদের কাছ থেকে এমন অভূতপূর্ব সাড়া পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের। ‘অমীমাংসিত’ নিয়ে দর্শকদের আগ্রহ আমাদের ভবিষ্যতে আরও মানসম্মত ও সাহসী কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে।”

বর্তমানে ওয়েব ফিল্মটি আইস্ক্রিন-এ সরাসরি দেখা যাচ্ছে এবং দেশ-বিদেশের দর্শকরা সমানভাবে এই রহস্যময় থ্রিলারটি উপভোগ করছেন।

Reneta

‘অমীমাংসিত’ একদিকে যেমন টানটান উত্তেজনার অভিজ্ঞতা দেয়, অন্যদিকে সত্য ও সাহসিকতার অনুসন্ধানে দর্শকের মনকে ভাবিয়ে তোলে—যা নির্মাণের দুইবছরপর মুক্তি পেয়েও একে এবছরের অন্যতম সফল ওয়েব ফিল্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমীমাংসিতআইস্ক্রিনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা, কী বলছেন চিকিৎসক?

আগস্ট ১, ২০২৬

চোট কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দলে লিটন

আগস্ট ১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

আগস্ট ১, ২০২৬

অবৈধ অভিবাসনের বিরোধিতা করে যা বলল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ১, ২০২৬

গবেষণার উটপাখি জবাই করে খাওয়ার অভিযোগে এনসিপির নিন্দা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT