চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়ে ইউএস ওপেনের কোয়ার্টারে আলকারাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ইতালির মাত্তিও আর্নালদিকে হারিয়ে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ। ১৯৬৮ সালে টেনিসে উন্মুক্ত যুগ শুরুর পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনে তিনবার কোয়ার্টারে ওঠার রেকর্ড গড়লেন ২০ বর্ষী স্প্যানিয়ার্ড।

এর আগে উন্মুক্ত যুগে ২০ বছর বয়সে একমাত্র আন্দ্রে আগাসি তিনবার এই আসরে কোয়ার্টার ফাইনালে পা দেয়ার কীর্তি গড়েছিলেন।

আর্থার অ্যাশে স্টেডিয়ামে সোমবার হওয়া খেলায় র‍্যাঙ্কিংয়ের ৬১তম স্থানে থাকা আর্নালদিকে ৬-৩,৬-৩, ও ৬-৪ ব্যবধানে হারান আলকারাজ।

আরেক খেলায় অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরের বিপক্ষে জয় পেয়ে শেষ আটের টিকিট কেটেছেন তৃতীয় বাছাই দানিল মেদভেদেভ। ব্রিটিশ খেলোয়াড় জ্যাক ড্রপারকে ৩-১ সেটে (৬-৩, ৩-৬, ৬-৩ ও ৬-৪) হারিয়ে শেষ আটে খেলা নিশ্চিত করেন র‍্যাঙ্কিংয়ের অষ্টম অবস্থানে থাকা আরেক রুশ তারকা আন্দ্রে রুবলেভ।

মেয়েদের এককে দারিয়া কাসাতকিনাকে অনায়াসে ৬-১ ও ৬-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই বেলারুশের আরিনা সাবালেঙ্কা। তৃতীয় বাছাই যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা তার স্বদেশী ম্যাডিসন কিসের কাছে ৬-১ ও ৬০৩ ব্যবধানে হেরে বিদায় নিয়েছেন।

পঞ্চম বাছাই তিউনিসিয়ার উনস জাবেউর ৬-২ ও ৬-৪ ব্যবধানে চীনের ঝেং কুইনওয়ের কাছে পরাজিত হয়ে অঘটনের শিকার হয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলকারাজইউএস ওপেনরেকর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT