চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলাভজনক ও কার্যক্রমহীন চার স্থলবন্দর বন্ধের সুপারিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের তিনটি অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ এবং একটি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধের সুপারিশ করা হয়েছে। আটটি স্থলবন্দর কার্যকর বা অকার্যকরের বিষয় যাচাইয়ের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের কমিটি এ সুপারিশ করেছে।

রোববার (২ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন দায়িত্ব গ্রহণের পর দেশের বিভিন্ন স্থলবন্দর সরেজমিনে পরিদর্শন করেন। সে সময় বিগত সরকারের আমলে নির্মিত দেশের অলাভজনক ও কার্যক্রমহীন বিভিন্ন স্থলবন্দরসমূহের কার্যকারিতার বিষয়ে তদন্ত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন উপদেষ্টা।

উপদেষ্টার আদেশে গত ৬ নভেম্বর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আটটি স্থলবন্দর যাচাইয়ের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধির সমন্বয়ে ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থলবন্দগুলো সরেজমিন পরিদর্শন শেষে প্রাপ্ত তথ্যাদি, আনুসঙ্গিক সুবিধা ও অসুবিধা, অর্থনৈতিকভাবে লাভজনক কিনা, এ সকল বিষয় পর্যালোচনা করে নৌপরিবহন উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে যাচাই কমিটি।

প্রতিবেদনে অর্থনৈতিক কর্মকাণ্ড ও বাণিজ্য সম্ভাবনা বিবেচনায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি স্থলবন্দর, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ, রাঙ্গামাটি পার্বত্য জেলার তেগামুখ স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে, অর্থনৈতিক কার্যক্রম চলমান থাকায় ও আয়-ব্যয় অনুপাত তুলনায় লাভজনক বিবেচনায় শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরটির কার্যক্রম আরও গতিশীল করার পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Reneta

এছাড়াও হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের কেদারকোটে নির্মিত স্থলবন্দরের ভারতীয় অংশে কোনো অবকাঠামো ও সড়ক না থাকায় চালু করা সম্ভব না হওয়ায় বন্দরটির অপারেশন কার্যক্রম বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ জেলার গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দরের দুটি স্থানের বদলে একটি স্থানে স্থলবন্দরের কার্যক্রম চালু রাখার সুপারিশ করেছে কমিটি। আমদানি-রপ্তানির সুবিধা বিবেচনায় জামালপুরের ধানুয়া কামালপুর ও দিনাজপুরের বিরল স্থলবন্দর দুটি চালু রাখার নির্দেশ দিয়েছে যাচাই কমিটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অলাভজনকনৌপরিবহন মন্ত্রণালয়সুপারিশস্থলবন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

সেলিব্রিটি হয়েও সাধারণের লাইনে মিঠুন!

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতে লিমন–বৃষ্টির বন্ধুরা, যে যা বললেন

এপ্রিল ২৯, ২০২৬

প্রযুক্তিই জনবান্ধব পুলিশিংয়ের চাবিকাঠি: ডিএমপি কমিশনার

এপ্রিল ২৯, ২০২৬

বোনের মৃত্যুর প্রমাণ দিতে কঙ্কাল ব্যাংকে নিয়ে যাওয়ার পর যা ঘটলো

এপ্রিল ২৯, ২০২৬

পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT