আন্তর্জাতিক

সিরিয়ায় ইরানের দূতাবাসে বিদ্রোহীদের হামলা

সিরিয়ায় ইরানের দূতাবাসের সামনে ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ায় ইরানের দূতাবাসের বাইরে ধ্বংসস্তূপ ও ধোঁয়া দেখা যাচ্ছে, অনেক মানুষ ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের সংবাদ ছড়িয়ে পড়ার পর সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে হামলার খবর পাওয়া গেছে। তবে সেখানে কর্মরত ইরানি কূটনীতিকরা হামলার আগেই দূতাবাস ছেড়েছেন।

রোববার (৮ ডিসেম্বর) ইরানের সংবাদমাধ্যমের বরাতে সংবাদ সংস্থা এএফপি এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে সিরিয়ার সরকারী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের রাজধানী দামেস্কে প্রবেশের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে আসাদের পালিয়ে যাওয়ার খবরও ছড়িয়ে পড়ে।

দুপুরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, দামেস্কে ইরানি দূতাবাস হামলার শিকার হয়েছে। টিভিতে দূতাবাসের কূটনৈতিক কম্পাউন্ডের ভেতর থেকে আক্রমণের ফুটেজও দেখানো হয়।

ইরানি গণমাধ্যম ও দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এএফপি জানায়, আক্রমণের আগেই আজ সকালে কর্মস্থল ত্যাগ করেছেন দূতাবাসের কর্মীরা।

বিষয়:প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন সিরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…