আন্তর্জাতিক

সিরিয়ায় আলেপ্পো শহরের অর্ধেক দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীরা

আলেপ্পো শহরে বিদ্রোহীদের দখলে থাকা এলাকা, যুদ্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আলেপ্পো শহরে যুদ্ধের পরিস্থিতি, বিদ্রোহী গোষ্ঠীরা শহরের অর্ধেক দখল করে রেখেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকারি বাহিনীকে পিছু হটিয়ে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অর্ধেক দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো।

আজ ৩০ নভেম্বর শনিবার একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণ সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মাত্র তিন দিনের মাথায় আলেপ্পোর অর্ধেক বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম-এইচটিএস ও তাদের মিত্ররা নিয়ন্ত্রণে নিয়েছে। আলেপ্পো বিমানবন্দর বন্ধ এবং শনিবারের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিদ্রোহীরা শহরের আশপাশের এলাকাও দখলে নিচ্ছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ২০০০ সাল থেকে ক্ষমতায় রয়েছেন।

সিরিয়ায় গণতন্ত্রের দাবিতে ২০১১ সালে শুরু হওয়া বিক্ষোভে সরকার দমন-পীড়ন চালালে তা গৃহযুদ্ধে রূপ নেয়।

বিষয়:আলেপ্পো সিরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…