লা লিগায় টানা চার জয়ের পর পঞ্চম ম্যাচে এসে পূর্ণাঙ্গ পয়েন্ট আদায়ে ব্যর্থ হল রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়েকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে জাভি আলোন্সোর শিষ্যরা।
এস্তাদিও ডে ভায়েকাসে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও জালের দেখা পায়নি রিয়াল। ম্যাচে ভায়েকানোর গোলমুখে দশটি শট নিলেও জালের দেখা পায়নি লস ব্লাঙ্কোসরা। বিপরীতে ৮টি শট নিয়েছে স্বাগতিক ভায়েকানো।
ড্র করলেও শীর্ষস্থানে অটুট রিয়াল। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ভিয়ারিয়াল। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। আর ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ভায়েকানো।








