ফুটবল

বর্ণবাদী আচরণ হলে মাঠ ছেড়ে যাবে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে, ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এ মৌসুমে স্প্যানিশ লা লিগা শুরু হয়ে গেছে। উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র জানিয়েছেন, তিনি এবং তার দল রিয়াল মাদ্রিদ মাঠে আবারও বর্ণবাদের শিকার হলে, তারা মাঠ ছেড়ে যাবেন। বিভিন্ন সময়ে দলটির খেলোয়াড়রা বর্ণবাদী আচরণের শিকার হওয়ায় এমন সিদ্ধান্ত।

ব্রাজিলিয়ান তারকা বহুবার প্রতিপক্ষের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। গত বছরের মে মাসে ভ্যালেন্সিয়ার মেসতেল্লা স্টেডিয়ামে বর্ণবাদের শিকারে হয়েছিলেন ভিনি। ঘটনার পর তিন সমর্থককে জেল সাজা দিয়েছিল স্প্যানিশ কর্তৃপক্ষ।

ভিনিসিয়াস বলেছেন, ‘ক্লাবে আমরা প্রায়ই বিষয়টি নিয়ে কথা বলি। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, অন্যকারও ক্ষেত্রে এমন ঘটলে আমরা সবাই মাঠ থেকে উঠে আসব। সুতরাং এভাবে যারা অপমানিত করার চেষ্টা করবে, তাদের আরও বড় শাস্তি পেতে হবে।’

রিয়াল তারকা ভিনি বার্সেলোনা, মায়োর্কা, রিয়াল ভ্যালাদোলিদ, প্যাম্পলোনা, সেভিয়া এবং অ্যাটলেটিকো মাদ্রিদে বর্ণবাদের শিকার হয়েছিলেন।

বিষয়:বার্সেলোনা ভিনিসিয়াস ভ্যালেন্সিয়া রিয়াল মাদ্রিদ লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…