চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিকারের সুপারস্টার, পেছনে সংগ্রামের অতীত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

‘চুম্বকের কম্পাস কেন উত্তর দিকে নির্দেশ করে থাকে? কারণ দক্ষিণ দিকে রজনীকান্ত বাস করেন! আর কম্পাস তার দিকে নির্দেশ করার সাহস পায় না!’ কিংবা ‘টাইটানিক ছবিতে রজনীকান্ত থাকলে কী ঘটতো? অবশ্যই তিনি এক হাতে নায়িকাকে নিয়ে আটলান্টিক পার করে ফেলতেন, এবং তার অন্য হাতে থাকতো টাইটানিক’।

দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্তকে নিয়ে আছেন এমন আরো অসংখ্য জোকস! তাকে নিয়ে যতোই কৌতুক হোক, কিংবা সিনেমায় তার চরিত্র নিয়ে মানুষ যতো মজাই করুক কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় দর্শক তথা পুরো বিশ্বের কাছে তিনি সত্যিকারের সুপারস্টার! কারণ সিনেমার নায়কের মতো তার ব্যক্তি জীবনেও আছে সংগ্রামের অতীত!

১২ ডিসেম্বর ৭৩ বছরে পা রাখলেন ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত। কিন্তু বয়সের এই চাপে কখনোই ভেঙ্গে পড়তে দেখা যায়নি ‘থালাইভা’কে। কেননা বয়সকে স্রেফ সংখ্যায় পরিণত করেছেন চিরসবুজ রজনীকান্ত। এখনো অ্যাকশন দৃশ্যে সমানতালে দুর্দান্ত অভিনয় করে যাচ্ছেন তিনি। এগিয়ে যাচ্ছেন রেসের ঘোড়ার মতো, আর কাঁপাচ্ছেন বক্স অফিস।

রজনীকান্তের ৭৩ তম জন্মদিনে তাকে ফেসবুক-টুইটারে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভারতের রাজনৈতিক নেতা থেকে বলিউডের বিভিন্ন তারকা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট দিয়ে লাখো ভক্ত প্রিয় তারকার বিশেষ দিনটি উদযাপন করছেন।

১৯৫০ সালের ১২ ডিসেম্বর ভারতের বেঙ্গালুরুতে একটি মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ‘থালাইভা’। জন্মসূত্রে তার নাম শিবাজি রাও গায়কোয়াড়। একসময় কাজ করেছেন বেঙ্গালুরু মেট্রোপলিটন করপোরেশনের বাসের সহকারী হিসেবে। কুলির কাজও করেছেন তিনি। পরবর্তীতে ১৯৭৩ সালে মাদ্রাজ যান ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের ওপর ডিপ্লোমা করতে।

এরপর ১৯৭৫ সালে তিনি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গল’-এর মাধ্যমে। ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমায় অভিনয় করতে করতে একসময় রজনীকান্ত নামে পরিচিতি পান। তিনি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রসহ অন্যান্য দেশের সিনেমাতেও অভিনয় করেছেন।

Reneta

‘শিবাজি’ সিনেমায় অভিনয়ের জন্য ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার সম্মানী নিয়ে তিনি জ্যাকি চ্যানের পরে এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া তারকার তালিকায় নাম লেখান।

তার অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘জেলার’। শুধু ভারতে নয়, পুরো বিশ্বেই এই সিনেমাটি বক্স অফিসে দাপট দেখিয়েছে। এই সিনেমার জন্য ১১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন রজনীকান্ত। ছবিটি প্রায় ৭’শ কোটি রুপি ব্যবসা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জেলারদক্ষিণ ভারতভারতের সুপারস্টাররজনীকান্তসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT