চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লে-অফে বেনফিকাকে পেল রিয়াল, মোনাকোকে পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে হোসে মরিনহোর যে দলের কাছে হেরে প্লে-অফে চলে যায় রিয়াল মাদ্রিদ, সেই বেনফিকার বিপক্ষেই প্লে-অফে লড়তে হবে মাদ্রিদকে। প্রথমে অ্যাওয়ে ম্যাচ খেলা রিয়াল ফিরতিতে ঘরের মাঠে খেলার সুযোগ পাবে। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি পেয়েছে স্বদেশি লিগের ক্লাব এএস মোনাকোকে।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ড শেষে প্লে-অফে লড়বে ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো। প্লে-অফ জেতা দলগুলো টিকিট পাবে শেষ ষোলোতে যাওয়ার। যেখানে প্রতিপক্ষ থাকবে সরাসরি পৌঁছানো ১ থেকে ৮এ থাকা দলগুলো, যারা সবার আগে নকআউট নিশ্চিত করে ফেলেছে।

১৫ পয়েন্টে নবম স্থানে থেকে প্লে-অফে খেলতে হচ্ছে রিয়ালকে। সমান পয়েন্ট নিয়ে ১০ম স্থানে ছিল ইন্টার মিলান। প্লে-অফের বাকি দলগুলোর মধ্যে ১৪ পয়েন্ট নিয়ে ১১তম ছিল আসরের চ্যাম্পিয়ন পিএসজি। ১২তম স্থানে নিউক্যাসল ইউনাইটেড। ১৩ করে পয়েন্ট নিয়ে ১৩তম, ১৪তম এবং ১৫তম স্থানে জুভেন্টাস, ‎অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আটালান্টা।

Banglabid

১৬তম স্থানে ১২ পয়েন্ট নিয়ে বেয়ার লেভারকুসেন এবং ১৭তম স্থানে ছিল ১১ পয়েন্ট নিয়ে ‎বরুশিয়া ডর্টমুন্ড, সমান পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে অলিম্পিয়াকোস। সমান ১০ পয়েন্ট নিয়ে ১৯তম থেকে ২২তম স্থানে ক্লাব ব্রুগে, গ্যালাতাসারে, কারাবাগ এফকে এবং ‎মোনাকো। ৯ পয়েন্ট নিয়ে প্লে-অফের শেষ দুটি দল অর্থাৎ, ২৩তম এবং ২৪তম দল দুটি হল বোডো/গ্লিমট এবং বেনফিকা।

এক নজরে প্লে-অফে  কে কার প্রতিপক্ষ
‎মোনাকো-পিএসজি
বেনফিকা-রিয়াল মাদ্রিদ
কারাবাগ এফকে-নিউক্যাসল ইউনাইটেড
বোডো/গ্লিমট-ইন্টার মিলান
গ্যালাতাসারে-জুভেন্টাস
বরুশিয়া ডর্টমুন্ড-আটালান্টা
ক্লাব ব্রুগে-‎অ্যাটলেটিকো মাদ্রিদ
অলিম্পিয়াকোস-লেভারকুসেন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারচ্যাম্পিয়ন্স লিগপিএসজিবেনফিকামরিনহোরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT