চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোট পেয়েছেন মদ্রিচ, না থাকার শঙ্কা ম্যানসিটি ম্যাচে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে চোট পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচ। ঊরুতে চোট পেয়ে অনির্দিষ্টকালীন সময়ের জন্য ছিটকে গেলেন ক্রোয়েট মিডফিল্ডার। ফলে থাকছেন না ৭ মে ওসাসুনার বিপক্ষে কোপা ডেল রে’র ফাইনালে। এমনকি অনিশ্চিত চ্যাম্পিয়ন্স লিগে সেমির প্রথম লেগে ম্যানসিটির বিপক্ষে ম্যাচেও।

শনিবার লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে লড়বে লস ব্লাঙ্কোসরা। ম্যাচটিতে চোখ রেখে সংবাদ সম্মেলনে রিয়াল বস কার্লো আনচেলত্তি বিষয়টি জানিয়েছেন। বলেছেন, ‘জিরোনার বিপক্ষে সে চোট পেয়েছে। সে এখন মাঠের বাইরে থাকবে। তার চোটের অবস্থা এখনও দৃশ্যমান নয়। আমরা জানি না সে কোপার ফাইনালে খেলতে পারবে কিনা। আমরা এমনটা কল্পনা করিনি। আমাদের আশা, গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলতে শিগগিরই সেরে উঠবে সে। তবে আমরা তাকে পাওয়ার আশা ছাড়ছি না।’

মঙ্গলবার লা লিগায় জিরোনার বিপক্ষে ৪-২ গোলে হেরেছিল রিয়াল। সামান্য চোট থাকলেও ম্যাচে ছিলেন শুরুর একাদশে। তবে দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন রিয়াল কোচ।

গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিতে মদ্রিচকে না পাওয়া গেলে তার বিকল্প ভেবে রেখেছেন আনচেলত্তি। বলেছেন, ‘মদ্রিচকে পাওয়াটা আমাদের জন্য প্রয়োজনীয়। সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন। তবে তার বিকল্পও আছে আমাদের হাতে। তার জায়গায় খেলানোর জন্য আমাদের কিছু ভালো মিডফিল্ডার আছে। এটাও বলতে হবে, এই ধরনের খেলায় অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কেউ তার অভাব পূরণ করতে পারবে না। তবে আমি অভিযোগ করব না, কারণ আমাদের সর্বোচ্চ স্তরের মিডফিল্ডার রয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিকোপ ডেল রেমদ্রিচম্যানসিটিরিয়ালরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬

কূটনৈতিক চ্যানেলে অতিদ্রুত বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৪, ২০২৬

দুর্নীতি দমন কমিশনের অনুরোধে বেনজিরকে গ্রেপ্তার করে ইন্টারপোল

জুন ১৪, ২০২৬

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম প্রযুক্তি খাতে মাইলফলক: তথ্য প্রযুক্তি উপদেষ্টা

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT