চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের হ্যাটট্রিকে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

মিলানের পর বাদ জুভেন্টাসও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০২ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথমপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা জেগেছিল রিয়াল মাদ্রিদের। শেষদিকে ঘুরে দাঁড়িয়ে সরাসরি শেষ ষোলোয় জায়গা না পেলেও প্লে-অফ খেলে রাউন্ড অব সিক্সটিনে ওঠার সুযোগ মেলে। একই অবস্থানে থাকা ম্যানচেস্টার সিটিরও একই পরীক্ষা ছিল। প্লে-অফে প্রতিযোগিতায় রেকর্ড শিরোপাধারী রিয়ালের মুখোমুখি হতে হয়েছে সিটিকে। শেষপর্যন্ত ম্যানসিটিকে বিদায় করে শেষ ষোলোর টিকিট কেটেছে রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে প্লে-অফের ফিরতি লেগে ৩-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলের ব্যবধানে শেষ ষোলোতে পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে গার্দিওলার অধীনে প্রথমবার নকআউটে যেতে ব্যর্থ হল ম্যানসিটি।

রিয়ালের হয়ে হ্যাটট্রিক করেছেন দুর্দান্ত ফর্মে থাকা কাইলিয়ান এমবাপে। ম্যাচের অন্তিম সময়ে ম্যানসিটির হয়ে একটি গোল ব্যবধান কমান নিকো গঞ্জালেস।

৩-২ গোলে পিছিয়ে থেকে ফিরতি লেগ শুরু করেছিল ম্যানসিটি। রিয়ালের জালে একবার বল জড়ালেই স্কোরলাইন সমান। জমে যাবে ম্যাচ। কিন্তু এমবাপে সেই সুযোগ দেননি। ম্যাচের চতুর্থ মিনিটে চমৎকার এক গোল করে শুরুতে লিড এনে দেন। ৩৩ মিনিটে দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়ান ফরাসি তারকা। বিরতির পর ৬১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। পরে যোগ করা সময় সিটি একটি গোল পরিশোধ করলেও জয়ের জন্য পর্যাপ্ত ছিল না।

আরেক ম্যাচে ব্রেস্তের সঙ্গে প্রথম লেগে ৩-০ গোলে জিতে শেষ ষোলো একরকম নিশ্চিত করে রেখেছিল পিএসজি। ফিরতি লেগে ব্রেস্তের জালে বল জড়িয়েছে ৭ বার। দুই লেগ মিলিয়ে প্লে-অফে পিএসজির জয় ১০-০ গোলে। এই জয়ের পথে একটি রেকর্ড গড়েছে পিএসজি। এই ম্যাচে পিএসজির ৭টি গোল করেছেন ৭ জন আলাদা খেলোয়াড়। যা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে প্রথমবার ঘটল।

এদিকে স্পোর্টিং লিসবনের মাঠে প্রথম লেগে ৩-০ গোলে জিতে অনেকটা নির্ভার ছিল বরুশিয়া ডর্টমুন্ড। ফিরতি লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হলে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের জয় পেয়েছে ডর্টমুন্ড। যা তাদের নিয়ে গেছে শেষ ষোলোয়।

Reneta

তবে পিএসভির সঙ্গে প্রথম লেগে ২-১ গোলে জিতে ফিরতি লেগে হেরে বসেছে জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে পিএসভির জয় ৪-৩ গোলে। এর ফলে ইতালি থেকে এসি মিলানের পর জুভেন্টাসও বিদায় নিয়ে নিলো নক আউটের আগেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসম্যানসিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবেন পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

জুলাই ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT