চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবর্ণ এমবাপে, প্রথম ম্যাচেই হোঁচট রিয়ালের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪২ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে মায়োর্কার সঙ্গে পয়েন্ট হারিয়েছে কাইলিয়ান এমবাপে-ভিনিসিয়াস জুনিয়রদের দল।

মায়োর্কার মাঠে রোববার রাতে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সমতা টানেন প্রতিপক্ষ দলের স্ট্রাইকার ভেদাত মুরিচি।

লা লিগায় সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড মাদ্রিদের। ট্রফি ধরে রাখার কীর্তিটা তারা সর্বশেষ করতে পেরেছিল ২০০৮ সালে। ফ্যাবিও ক্যাপেলোর অধীনে ২০০৬-০৭ এবং ২০০৭-০৮ মৌসুমে টানা দুবার লিগ জিতেছিল রিয়াল। ১৭ বছর পর ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের অভিযানটা খুব বেশি ভালো হল না কার্লো আনচেলত্তির দলের।

Banglabid

লিগে অভিষেকে বিবর্ণ ছিলেন এমবাপে। বেলিংহ্যামও ছিলেন নিজের ছায়া হয়ে। গোলরক্ষক থিবো কোর্ত্তয়া তিনটা অসাধারণ সেভ না করলে হারতেও পারত রিয়াল। ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তির হতাশা, ‘আমাদের শুরুটা ভালো ছিল, তবে বিরতির পর দল ভারসাম্য হারিয়ে ফেলে। ম্যাচটা হারতেও পারতাম, কারণ অমনোযোগী ছিলাম। প্রতি আক্রমণে অনেকবেশি ক্রস করেছে ওরা।’

দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে ১৩ মিনিটে এগিয়ে যায় রিয়াল। বক্সে ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বল প্রতিপক্ষের জালে পাঠান রদ্রিগো। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় মাদ্রিদ।

বিরতির পর দুদলই আক্রমণ চালায়। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সমতায় ফেরে মায়োর্কা। রদ্রিগেজের কর্নারে জোরাল হেডে বল জালে পাঠান কসোভান স্ট্রাইকার ভেদাত মুরিচি। ম্যাচের বাকি সময়ে একাধিক আক্রমণে যায় রিয়াল, আর গোলের দেখা পায়নি লস ব্লাঙ্কোস দল। সহজ সুযোগ মিস করেছেন এমবাপে।

Reneta

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে রেফারির শেষ বাঁশি বাজার আগে মুরিচিকে ফাউল করে লাল কার্ড দেখেন ফেরলান মেন্দি। শেষপর্যন্ত ১-১ গোলের ড্রতে থামে লড়াই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিএমবাপেভিনিসিয়াসমায়োর্কারদ্রিগোরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

লিটন ফিরছেন? শান্ত বললেন…

আগস্ট ১২, ২০২৬

আত্মবিশ্বাসী কথাই শোনালেন শান্ত, কয়দিন খেলতে চান সেটাও জানালেন

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য: সিদ্ধান্ত নয়, প্রয়োজন জনস্বার্থের

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেড় ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT