চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধীরে ধীরে ‘সেরায়’ ফিরছে রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

একের পর এক আক্রমণে শুরু থেকে এস্পানিওলকে কোণঠাসা করে রাখে রিয়াল মাদ্রিদ। ফিনিশিংয়ের অভাবে সাফল্য আসছিল না কাইলিয়ান এমবাপে-ভিনিসিয়াস জুনিয়রদের। বিরতির পর নিজেদের ভুলে উল্টো পিছিয়ে পড়ে রিয়াল। সেই ধাক্কা সামলে শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল। ছন্দে না থেকে নতুন মৌসুম শুরু করলেও এবার দল নিজেদের চেনারূপে ফিরছে, বলছেন ইতালিয়ান কোচ।

সান্তিয়াগো বার্নাব্যুয়ে শনিবার রাতে এস্পানিওলের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জয়ের নায়ক বদলি হিসেবে নামা ভিনিসিয়াস। গোল করেছেন, গোল করিয়েছেন।

থিবো কোর্তোয়ার নিজেদের জালে জড়ানো গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফেরান দানি কারভাহাল। রদ্রিগোর গোলে দলকে এগিয়ে যাওয়ার গোলে অবদান রাখার পর ব্যবধান বাড়ান ভিনিসিয়াস। পেনাল্টি থেকে শেষ গোলটি করেন আরেক তারকা কাইলিয়ান এমবাপে।

ম্যাচ শেষে ৬৫ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘আমি মনে করি এটি একটি ভালো ম্যাচ ছিল। আমরা এস্পানিওলের গোলের পরে দারুণভাবে ফিরেছি। আমরা ভালো খেলেছি। ধীরে ধীরে নিজেদের সেরা ছন্দে ফিরছি। সামনে আমাদের আরও সুযোগ আছে।’

‘ম্যাচটি আমরা দ্রুত চালিয়েছি, গতি নিয়ে আক্রমণে যাওয়া দলের জন্য একটি ভালো দিক। গতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অস্ত্র। তৃতীয় গোলটি ছিল দর্শনীয়, একটি দুর্দান্ত পাল্টা আক্রমণ। একটু একটু করে আমরা আমাদের সেরা সংস্করণে ফিরে যাচ্ছি।’

লা লিগায় টানা ৩৮ ম্যাচে অপরাজিত আছে রিয়াল। এ প্রতিযোগিতায় তারা সর্বশেষ ম্যাচ হেরেছিল একবছর আগে। সেটি গতবছরের সেপ্টেম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে।

Reneta

রিয়ালের এমন পারফরম্যান্স নিয়ে অধিনায়ক লুকা মদ্রিচ বলেছেন, ‘এটা অনেককিছু বলে দেয়। অনেকগুলো সপ্তাহ ধরে ম্যাচ না হারা দারুণ ব্যাপার। আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

জয়ের লা লিগার পয়েন্ট টেবিলের দুইয়েই থাকতে হচ্ছে রিয়ালকে। ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ১৪। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৬। রাতে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে কাতালান দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিএমবাপেএস্পানিওলভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT