ফুটবল

ইস্তাম্বুলের জন্য হোটেল বুকিং রাখতে বললেন ক্লপ

লিভারপুল কোচ জার্গেন ক্লপ স্টেডিয়ামে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের কোচ জার্গেন ক্লপ স্টেডিয়ামে উপস্থিত, দর্শকদের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘আমার একটা দৃঢ় বিশ্বাস আছে যে আমরা আবার ফিরে আসব। ছেলেরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতার। আগামী মৌসুমে আমাদের অসাধারণ এক দল থাকবে। এটা (চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল) পরের মৌসুমে কোথায়? ইস্তাম্বুল? হোটেল বুক করুন।’

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের পর দলকে নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় এভাবেই শোনালেন লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ।

সদ্যগত মৌসুমে চেলসিকে হারিয়ে এফএ কাপ ও কারাবাও কাপ জিতেছে অলরেড দলটি। ইপিএলে অল্পের জন্য ম্যানচেস্টার সিটির কাছে হারিয়েছে শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের বিপক্ষে দাপটে খেলেও নষ্ট করেছে একের পর এক গোলের সুযোগ। লিভারপুলকে যার মূল্য দিতে হল প্যারিস থেকে খালি হাতে ফিরে।

রিয়াল গোলরক্ষক থিবো কোর্ত্তোয়ার অতিমানবীয় পারফরম্যান্সের সামনে জালে বল জড়াতে পারেননি মানে-সালাহরা। ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে চূর্ণ হয় তাদের ট্রফি জয়ের আশা। সবশেষে মৌসুম কতটা ভালো কেটেছে তার হিসাব কষতে দ্বিধায় ক্লপ।

‘ড্রেসিংরুমে এই মুহূর্তে কেউ মনে করে না যে এটি একটি দুর্দান্ত মৌসুম ছিল। এরজন্য আমাদের কয়েকঘণ্টা অপেক্ষার প্রয়োজন হতে পারে। আমরা ভালো খেলেছি, নিখুঁত নয়। ছেলেরা সব চেষ্টাই করেছে।’

বিষয়:অলরেড ক্লপ চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ লস ব্লাঙ্কোস লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…