ফুটবল

শিরোপার দৌড়ে এখনও ‘টিকে’ আছে রিয়াল

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ফুটবল ম্যাচের সময় মাঠে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চোটের ছোবলে একগাদা ফুটবলার রয়েছে দলের বাইরে। তারপরও ম্যাচজুড়ে আক্রমণের ঝড় বইয়ে দিয়ে শেষপর্যন্ত জয়েই মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। তাতে অবশ্য শিরোপা জয়ের উৎসবে অপেক্ষা বাড়ল রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। এখনও আশা ছাড়ছেন না লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তি। তার মতে এখনও যেকোনো কিছুই ঘটতে পারে।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে মায়োর্কার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল। তাতে ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়েই আছে তারা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৮২। দুদলের পয়েন্টের ব্যবধান এখন ৪। শেষ তিন ম্যাচের যেকোনো একটিতে জয় অথবা বাকি সবগুলোতে ড্র পেলেই শিরোপা উৎসব করবে হ্যান্সি ফ্লিকের বার্সা। সেদিক থেকে রিয়ালের জন্য শিরোপা জেতা প্রায় অসম্ভবই। তাদের বাকি দুই ম্যাচে জয়ের সঙ্গে তাকিয়ে থাকতে হবে বার্সা শেষ তিনটিতে যেন হারে!

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘১২ জন খেলোয়াড় চোটে থাকা সত্ত্বেও আমরা হাল ছাড়িনি, যা খুবই অস্বাভাবিক। এমন পরিস্তিতিতে কোন দলকে গোলমুখে ৪০টি শট নিতে আমি কখনও দেখিনি। আমরা আমাদের কাজটি করে চলেছও, বাকি ম্যাচগুলো জয়ের জন্য। দেখা যাক কী ঘটে। তবে এটা স্পষ্ট বার্সাকে হারতে হবে, এখানে যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা এখনও লড়াইয়ে টিকে আছি।’

বিষয়:আনচেলত্তি রিয়াল মাদ্রিদ লা লিগা সান্তিয়াগো বার্নাব্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…