ফুটবল

লা লিগায় টানা পঞ্চম জয় রিয়াল মাদ্রিদের

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ লা লিগায় টানা পঞ্চম জয় তুলে নিয়েছে। ম্যাচজুড়ে দাপটের সাথে খেলে এস্প্যানিওলের বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নেয় লস ব্লাঙ্কোসরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে গোল দুটি করেন কাইলিয়ান এমবাপে ও এদের মিলিতাও। ম্যাচ জুড়ে ২০টি ফাউল করে সফরকারীরা, দুদল মিলিয়ে ম্যাচে ফাউল হয় ৩০টি।

ম্যাচের শুরুতে টানা ২০ মিনিট বেশ কিছু ফাউল হয়। ধীরগতির ম্যাচে ৭৩ শতাংশ বল পায় রেখে রিয়াল মাদ্রিদ। ২২ মিনিটে ফেদ্রিকো ভালভার্দের সাহায্যে লস ব্লাঙ্কোসদের লিড এনে দেন মিলিতাও। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ম্যাচে বেশ কিছু আক্রমণ করেল আর জালের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ।

এ জয়ে পাঁচ ম্যাচে সবকটিতে জিতে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে জাভি আলোন্সোর শিষ্যরা।

বিষয়:এস্প্যানিওল কাইলিয়ান এমবাপে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…