ফুটবল

১০৩ মিলিয়নে ১৯ বর্ষী বেলিংহ্যামের নতুন ঠিকানা রিয়াল

রিয়াল মাদ্রিদে নতুন খেলোয়াড়ের ছবি, ইংল্যান্ডের ফুটবল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ফুটবল তারকা রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ১৯ বর্ষী মিডফিল্ডার জুড বেলিংহ্যামের নতুন ঠিকানা রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১০৩ মিলিয়নে ছয় বছরের জন্য ইংলিশম্যানকে আনছে স্প্যানিশ লা লিগা জায়ান্ট ক্লাবটি।

বেলিংহ্যাম আসছেন, বুধবার আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে লস ব্লাঙ্কোস কর্তৃপক্ষ। বলেছে, ‘রিয়াল মাদ্রিদ সিএফ এবং বরুশিয়া ডর্টমুন্ড জুড বেলিংহ্যামের চুক্তির বিষয়ে সম্মত হয়েছে, তিনি আগামী ছয় মৌসুম আমাদের সাথে যুক্ত থাকবেন।’

‘বৃহস্পতিবার, ১৫ জুন দুপুর ১২টায় রিয়াল মাদ্রিদের নতুন খেলোয়াড় হিসেবে জুড বেলিংহ্যামকে পরিচিত করে দেয়া হবে। পরবর্তীতে বেলিংহ্যাম গণমাধ্যমের সাথে কথা বলবেন।’ জানানো হয়েছে সান্তিয়াগো বার্নাব্যু থেকে।

২০২০ সালে বার্মিংহ্যাম সিটি থেকে ডর্টমুন্ডে যান বেলিংহ্যাম। ইংল্যান্ডের তারকা জার্মান জায়ান্টদের হয়ে ১৩২ ম্যাচ খেলে ২৪ গোল করেছেন, সতীর্থদের ২৫ গোলে সহায়তা করেছেন।

বিষয়:ইংল্যান্ড জার্মানি ডর্টমুন্ড বেলিংহ্যাম রিয়াল মাদ্রিদ স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…