চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালকে কাঁদিয়ে শিরোপা জিতল বার্সা

স্প্যানিশ সুপার কাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

শুরুটা উত্তেজনাহীন হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমে উঠেছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই। প্রথমার্ধের যোগ করা সময়ে দুই দলের জালে বল যায় তিনবার। দুবার পিছিয়ে পড়ে প্রতিবারই সমতা ফিরলেও তৃতীয়বার আর ম্যাচে ফিরতে পারেনি লস ব্ল্যাঙ্কোস দল। দারুণ জয়ে স্প্যানিশ সুপার কাপে রেকর্ড শিরোপার আনন্দে মাতে বার্সেলোনা।

সৌদি আরবের জেদ্দায় রোববার রাতে সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে জাবি আলোনসোর রিয়ালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সা। সেমির মতো ফাইনালেও জোড়া গোল করেছেন বার্সার রাফিনহা। তার গোলে এগিয়ে যায় দল। ১৬ ম্যাচের গোলখরা কাটিয়ে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। পরক্ষণেই বার্সার দ্বিতীয় গোলটি করেন রবার্ট লেভান্ডোভস্কি। সেই গোলও শোধ করে দেন রিয়ালের গঞ্জালো গার্সিয়া।

ম্যাচের বেশিরভাগ সময় বার্সেলোনার দখলেই ছিল বল। ৬৮ শতাংশ সময় দখলে রেখে গোলের জন্য ১৬ শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে কাতালুনিয়ান ক্লাবটি। বিপরীতে ১২ শটের মধ্যে ১০ লক্ষ্যে রাখতে পারে রিয়াল।

Banglabid

৩৬ মিনিটের লিড নেয় বার্সা। ফেরমিন লোপেজের অ্যাসিস্টে গোল করে বার্সাকে এগিয়ে দেন রাফিনহা। লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। বিরতির আগে গার্সিয়ার অ্যাসিস্টে দারুণ এক গোলে রিয়ালকে ম্যাচে ফেরান ভিনিসিয়াস।

বিরতির আগে আবারও লিড নেয় বার্সা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এগিয়ে দেন লেভান্ডোভস্কি। এই গোলে অ্যাসিস্ট ছিল পেদ্রির। বিরতির বাঁশি বাজার আগে আবারও সমতার ফেরে রিয়াল। গার্সিয়ার গোলে উল্লাসে মাতে তারা। রোমাঞ্চকর এক লড়াই শেষে ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে বার্সার লিড ফিরে আসে রাফিনহার কল্যাণে। দানি ওলমোর পাসে গোল করে আবারও এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা। সেই গোল শেষপর্যন্ত বার্সাকে শিরোপা জিতিয়েছে। টানা দ্বিতীয়বার ফাইনালে রিয়ালকে হারিয়ে সুপার কাপে রেকর্ড ১৬তম শিরোপা তাদের।

Reneta

ফ্লিকের কোচিংয়ে বার্সেলোনার চতুর্থ ট্রফি এটি। ক্যারিয়ারে আট ফাইনালের সবকটিতে জিতলেন জার্মান কোচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলোনসোজেদ্দাফ্লিকবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোহলি ৯৩, গিল ৫৬, রানতাড়ায় জিতে এগিয়ে গেল ভারত

পরবর্তী

জানুয়ারির প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি

পরবর্তী

জানুয়ারির প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি

১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT