চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এল ক্ল্যাসিকোর আগে আত্মবিশ্বাসী রিয়াল কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ১০, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় মৌসুমের শেষ এল ক্ল্যাসিকো গড়াবে রোববার রাতে। এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারলেই টানা দ্বিতীয় শিরোপার স্বাদ পাবে বার্সেলোনা। অন্য দিকে অভ্যন্তরীণ দ্বন্দ্বে লিপ্ত রিয়াল মাদ্রিদে। টানা দ্বিতীয় শিরোপাহীন মৌসুমের কাছকাছি ক্লাবটি। তবে কাতালানদের বিপক্ষে জয় পাবে লস ব্লাঙ্কোসরা, ম্যাচের এমন আত্মবিশ্বাসের গল্প শোনালেন ক্লাবটির কোচ আলভারো আরবেলোয়া।

রাতে ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। এ ম্যাচটি বার্সার জন্য এক প্রকার ফাইনাল। জিততে পারলেই তিন ম্যাচ হাতে রেখে লা লিগার শিরোপা তাদের। তবে রিয়ালের জন্য ম্যাচটি কিছুটা কঠিন হতে পারে। যত চিন্তা, এই ম্যাচকে ঘিরেই করার কথা ছিল লস ব্লাকোসদের। কিন্তু কোচের সঙ্গে দ্বন্দ্ব, দুই খেলোয়াড়ের মধ্যে মারামারি, যাদের মধ্যে একজনকে যেতে হয়েছে হাসপাতালে। কাইলিয়ান এমবাপেকে বহিষ্কার করতে পিটিশন করেছে ক্লাবটির সমর্থকরা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে ছাপিয়ে আলোচনায় ছিল এসব বিতর্কিত বিষয়।

তবে ম্যাচের আগে অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে তেমন একটা চিন্তিত নন কোচ। বরং দলের খেলা নিয়ে গর্বিত তিনি। ম্যাচের আগে আলভারো বলেছেন, ‘আমাকে আপনাদের দুটো কথা বলতে হবে। প্রথমত, ক্লাব যে দৃঢ়তা, দ্রুততা এবং স্বচ্ছতার সাথে কাজ করেছে, তাতে আমি অত্যন্ত গর্বিত। আর দ্বিতীয়ত, খেলোয়াড়রা ইতোমধ্যেই তাদের অনুশোচনা প্রকাশ করেছে, নিজেদের ভুল স্বীকার করেছে, নিজেদের কাজের দায়ভার নিয়েছে এবং ভক্ত, ক্লাব ও ড্রেসিংরুমের কাছে ক্ষমা চেয়েছে। আমার জন্য এটাই যথেষ্ট।’

‘আমি যা করতে যাচ্ছি না তা হলো, জনসমক্ষে আমার খেলোয়াড়দের অপমান করা। কারণ তাদের কেউই এর যোগ্য নয়। ভালভার্দে বা চুয়ামেনি, কেউই না। এতগুলো বছর ধরে এই ক্লাবের জন্য তারা যা করেছে, এবং একজন ভক্ত হিসেবে আমি নিজেও তা অনুভব করেছি, এই চার মাস ধরে তারা আমাকে প্রতিদিন যা দেখিয়েছে, তাদের দায়বদ্ধতা, তাদের প্রচেষ্টা, এই জার্সির প্রতি তাদের ভালোবাসা, আমি তা ভুলব না।’

দ্বন্দ্বে বিষয়ে কোচ বলেছেন, ‘‘আমি বিশ্বাস করি যে ভালভার্দে এবং চুয়ামেনি এমন দুজন খেলোয়াড় যারা রিয়াল মাদ্রিদের আদর্শকে নিখুঁতভাবে তুলে ধরেন। তাদের প্রাপ্য হলো আমরা যেন অতীতের অধ্যায় শেষ করে এই ক্লাবের জন্য লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ দিই। এই দুজন খেলোয়াড় রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপীয় চ্যাম্পিয়ন হয়েছেন, যা এখানকার সব খেলোয়াড় বলতে পারে না, এবং আমি তাদের জন্য অত্যন্ত গর্বিত।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এল ক্ল্যাসিকোবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটিংয়ে জোর দিয়ে ম্যাচ জয়ের পরিকল্পনা বাংলাদেশের

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

টিভি চ্যানেলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ‘এনওসি’ বাধ্যতামূলক

মে ১৭, ২০২৬

সরকারের ৯০ দিন: নতুন কর্মসূচির প্রশংসার সঙ্গে কিছু বিষয়ে সমালোচনা

মে ১৭, ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন: জাসদ

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT