চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যস্ত লুনিনের প্রশংসায় আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলার সময় গোলের জন্য লড়াই করছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাথে জার্মান ক্লাব আরবি লেইপজিগের সেয়ানে সেয়ানে হয়েছে লড়াই। রেড বুল অ্যারেনায় জার্মান ক্লাবটি সুযোগ বেশি, পেলেও তা কাজে লাগাতে পারেনি। প্রতিপক্ষের চাপে পুরো সময় ব্যস্তই ছিল রিয়াল। এমন লড়াইয়ে ১-০ গোলের জয়ে দলটির গোলরক্ষক আন্দ্রে লুনিনের প্রশংসায় পঞ্চমুখ কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচে দুদলের বলের নিয়ন্ত্রণ ছিল সমান ৫০ শতাংশ। গোলমুখে রিয়ালের ৩ শটের বিপরীতে লেইপজিগ নিয়েছে ৯টি শট। দল দুটি গোল করার সুযোগ তৈরি করতে পেয়েছিল প্রায় সমান। স্বাগতিকরা ১৪টি এবং অতিথিরা ১৫টি করে পোস্ট বরাবর শট নিয়েছে। পুরো সময় রিয়ালের গোলরক্ষক লুনিনকে ব্যস্ত থাকতে হয়।

রিয়াল বস আনচেলত্তির মুখেই ফুটে উঠেছে লুনিনের ব্যস্ততা, ‘এটা আমাদের জন্য কঠিন ম্যাচ ছিল। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুটাও কঠিন ছিল। লুনিন অসাধারণ ম্যাচ খেলেছে। সেরা খেলাটাই সে খেলেছে। আমরা আরও গোল পেতে পারতাম, সমতাও আসতে পারতো। এদিক দিয়ে আমরা এগিয়ে আছি।’

Banglabid

এমন ম্যাচের পর হতাশা নিয়ে লেইপজিগ গোলরক্ষক পিটার গুলাকসি বলেছেন, ‘দিনশেষে একমাত্র প্রচেষ্টাতে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে। এটা আমাদের জন্য খুবই হতাশার। কারণ আমরা দুই দলের মধ্যে খারাপ দলটি নই। দ্বিতীয়ার্ধে খেলাটি উন্মুক্ত ছিল এবং আমরা সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি।’

ম্যাচ শুরুর তিন মিনিট পর দারুণ হেডে লেইপজিগকে এগিয়ে দেন বেঞ্জামিন সিসকো। তিনি হেডে বল জালে পাঠালেও ভিএআরে গোল বাতিল হয়। কারণ তার সতীর্থ বেঞ্জামিন হেনরিকস অফসাইডের ফাঁদে কাটা পড়েন। এরপর জার্মান ক্লাবটি আর গোলের দেখা পায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিগুলাকসিচ্যাম্পিয়ন্স লিগরিয়াললিড স্পোর্টসলুনিনলেইপজিগসিসকো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমরা প্রীতিকে ভালোবাসি, কিন্তু প্রীতি হতে চাই না’

আগস্ট ৮, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবে বাংলাদেশ

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT