চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল ‘প্রথমদিনে’ অপরাজিত ১৭ মৌসুম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ফুটবল দলের খেলোয়াড়রা একে অপরের সাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করে সতীর্থদের সঙ্গে উদযাপনে এমবাপে

জয়ের ধারাবাহিকতা নিয়ে নতুন মৌসুমে লা লিগায় যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে লস ব্লাঙ্কোসরা সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনাকে ১-০ ব্যবধানে হারিয়ে মৌসুম শুরু করেছে। লা লিগায় নিজেদের প্রথমদিনে ১৭ মৌসুম তারা কোন ম্যাচ হারেনি।

বার্নাব্যুতে প্রথমার্ধে কোন দলই পায়নি গোলের দেখা। ম্যাচের ৩০ মিনিটের মধ্যে কুলিং বিরতির আগে ওসাসুনার বারে ৩টি শট নিয়ে ব্যর্থ হয় রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫১ মিনিটে রিয়াল পেনাল্টি পায়।

গত মৌসুমে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলধারী কাইলিয়ান এমবাপে রিয়ালের হয়ে স্পটকিকে গোল করেন। লস ব্লাঙ্কোসরা পুরো ম্যাচে ৭০ শতাংশ বল দখলে রাখে। লক্ষ্যে ১৮টি শট নিয়ে গোলের দেখা পায়নি আর।

Banglabid

৮৪ মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে আনার সুযোগ হাতছাড়া করে ওসাসুনা। যোগ করা সময়ের তিন মিনিট লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওসাসুনার অ্যাবেল ব্রেটনেস।

ম্যাচের একমাত্র গোলটি করা ফ্রান্স তারকা এমবাপে দুই মৌসুম মিলিয়ে টানা ১৭ ম্যাচে গোল করলেন। গত মৌসুমের শেষ ১৬ ম্যাচে গোল পেয়েছেন।

লা লিগায় নিজেদের প্রথমদিনে লস ব্লাঙ্কোসরা শেষবার হেরে মৌসুম শুরু করেছিল ২০০৮ সালে। সেবার প্রথমদিনে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ। পরে এপর্যন্ত প্রথমদিনে চার ম্যাচ ড্র করলেও হারেনি কোনটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেওসাসুনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT