চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রিদকে সবসময় নিজের ঘর মনে করেছেন ক্রুস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ২৬, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদে স্প্যানিশ লিগে টনি ক্রুসের কিংবদন্তি যাত্রার ইতি ঘটেছে। গতরাতে লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলে ফেলেছেন জার্মান তারকা। গোলশূন্য ড্রয়ে ৮৭ মিনিট পর্যন্ত খেলেছেন, অপরাজিত থেকে বিদায় নিয়েছেন সান্তিয়াগো বার্নাব্যু থেকে।

৩৪ বর্ষী তারকা মিডফিল্ডার ক্রুস আগেই ঘোষণা দিয়েছেন মৌসুম খেলে ফুটবল থেকে অবসরে যাবেন। বেটিসের বিপক্ষে লিগে এটি ছিল মৌসুমে রিয়ালের শেষ ম্যাচ। জুনের প্রথমদিন চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ক্রুস খেলবেন ক্লাবের হয়ে শেষ ম্যাচটি।

দুদল থেকেই বিদায়ী সম্মাননা পাওয়া ক্রুস বলেছেন, ‘এটা সহজ ছিল না। শুধু বলব ধন্যবাদ মাদ্রিদ সমর্থক, ক্লাব, সতীর্থ এবং স্টেডিয়ামের সবাইকে। এ ১০ বছর ঘরের মতোই অনুভব করেছি। আর কিছু চাইব না। অবিস্মরণীয় ১০ বছর কেটেছে।’

‘অবশ্যই এটি কঠিন, যখন জানবেন এটি আপনার শেষ ম্যাচ। বলেছিলাম উপভোগ করতে চাই, করেছি। ৮৫ মিনিট পর্যন্ত উপভোগ করেছি এবং এখানে খেলে সবসময় উপভোগ করি। এখানে প্রতি দুই সপ্তাহে খেলা এবং আজকেরটা বিশেষ কিছু। আমার অনুভব হয়েছে সামনের দিনে এখানে খেলতে পারব না।’

কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘একজন কিংবদন্তির বিদায়, যে খেলোয়াড় হিসেবে ক্লাবের জন্য অসাধারণ কিছু করেছে। আমার মনে হয় এমন বিদায়ের যোগ্য সে। এমন একজন খেলোয়াড় যে শীর্ষে থেকে ক্যারিয়ার শেষ করল। আশা করছি আগামী শনিবার ১৫তম শিরোপা জিততে পারব।’

লা লিগায় আগেই চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। গতকাল ছিল লিগপর্বে রাউন্ডের শেষ ম্যাচ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রুসচ্যাম্পিয়ন্স লিগডর্টমুন্ডবার্নাব্যুরিয়ারলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দিন: মহান ‘মে দিবস’ আজ

মে ১, ২০২৬
বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT