চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুম শেষ কামাভিঙ্গার, ফাইনালের আগে মাদ্রিদের বড় দুঃসংবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ন ২৪, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

শনিবার মৌসুমে তৃতীয়বার বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে দলটি। মিডফিল্ডার এডুয়ার্ডো কামাভিঙ্গা চোট পেয়েছেন খবর পুরনো, এবার তার মৌসুমই শেষ হয়ে গেছে। তিনি বার্সেলোনার বিপক্ষে এল ক্ল্যাসিকো ফাইনালে খেলতে পারবেন না। 

রিয়াল মাদ্রিদ কামাভিঙ্গার পরীক্ষার পর নিশ্চিত করেছে, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম আমাদের খেলোয়াড় কামাভিঙ্গার পরীক্ষা-নিরীক্ষা করেছে। তার পরীক্ষার পর মেডিকেল টিম জানিয়েছে, বাম অ্যাডাক্টর টেন্ডন সম্পূর্ণরূপে ফেটে গেছে। তার চোটের মাত্রা দেখা হচ্ছে।’

জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন ২২ বর্ষী এ খেলোয়াড়কে নিয়ে জানাচ্ছে, গেতাফে ম্যাচের সময় চোট পাওয়া কামাভিঙ্গার মৌসুম শেষ। অ্যাডাক্টর চোটে মৌসুমে আর পাওয়া যাবে না তাকে।

স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, কামাভিঙ্গা শনিবার রাতে কোপা ডেল রের ফাইনালে খেলতে তো পারবেনই না, এমনকি পুরো মৌসুমই শেষ হয়ে যেতে পারে তার। তার চোট এমন পর্যায়ের যেজন্য খুব সতর্কতার সাথে ফেরার জন্য কাজ করতে হবে।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হাইভোল্টেজ ফাইনালের আগে আনচেলত্তির কপালে আগে থেকেই দুশ্চিন্তার ভাঁজ ছিল। ফাইনালে কাইলিয়ান এমবাপে ও ফেরল্যান্ড মেন্ডিকে পাওয়া নিয়ে শঙ্কায় তিনি। নতুন করে চোটে পড়েছেন ডিফেন্ডার ডেভিড আলাবা ও কামাভিঙ্গা।

গেটাফে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছিলেন, ‘আমরা দেখব তাদের শারীরিক পরীক্ষায় কী জানা যায়, কিন্তু (আলাবা এবং কামাভিঙ্গা) উভয়ই পায়ের পেশির চোটে ভুগছেন এবং দেখে মনে হচ্ছে শনিবার খেলাটা তাদের জন্য অবশ্যই কঠিন হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলাবাএমবাপেকামাভিঙ্গাবার্সারিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

এপ্রিল ৯, ২০২৬
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের উভয় পাশের ফুটপাতে বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু ডিএসসিসির। ছবি : সংগৃহীত

বায়তুল মোকাররমের আশেপাশে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান

এপ্রিল ৯, ২০২৬

সিমিওনের জন্য কঠিন হলেও হেরে ক্ষুব্ধ ফ্লিক

এপ্রিল ৯, ২০২৬

দিল্লিতে বিজেপি নেতাদের সাথে হুমায়ুন কবিরের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিল ৯, ২০২৬

মধ্যরাতে শিরীন শারমিনকে আটক ও আদালতে বিশৃঙ্খলায় আসকের উদ্বেগ

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT