চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিচ্ছেদ’ প্রসঙ্গে চুপ, পুত্রকে নিয়ে যা বললেন রাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি- দুদিন আগে এমন ইঙ্গিতই দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। রবিবার বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এই নায়িকা।

তবে বিচ্ছেদ প্রসঙ্গে শুরু থেকেই চুপ রাজ। পরীকে জড়িয়ে তিনি কোনো সাড়াশব্দ না করলেও তাদের বৈবাহিক সম্পর্কে জন্ম নেওয়া পাঁচমাস বয়সী পুত্র রাজ্যকে নিয়ে নতুন বছরের প্রথমদিন একটি ছবি পোস্ট দিয়ে আবেগঘন কিছু কথা লিখেছেন রাজ। সেইসঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

পুত্রকে কোলে তুলে হাসিমুখে ছবি দিয়ে ‘পরাণ’-খ্যাত এই নায়ক লিখেছেন, আমার প্রিয় পুত্র, তোমার একটি দুর্দান্ত বছর এবং সামনের বছরগুলো দারুণ কাটুক। তোমার সু-স্বাস্থ্য কামনা করছি। সামনের বছরগুলো আনন্দ উল্লাসে কাটাও। আমার হৃদয় সবসময় তোমার জন্য ভালবাসায় পূর্ণ থাকবে।

রাজ্যকে উদ্দেশ্য করে শরিফুল রাজ আরও লেখেন, তুমি যত বড় এবং শক্তিশালী হও না কেন কখনই বাবার ভালবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না।

২০২১ সালে ‘গুণিন’ ছবির শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ। ওই বছর ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা।

এর আগে পরীমনি একাধিকবার বিয়ে করলেও এটি ছিল রাজের প্রথম বিয়ে। ১০১ টাকা দেনমোহরে জানুয়ারিতে তাদের পারিবারিক বিয়ের সংবর্ধনা আয়োজন করা হয়েছিল। ১০ আগস্ট রাজ-পরীর সংসারে আসে পুত্রসন্তান রাজ্য। বর্তমানে তার বয়স পাঁচ মাস।

Reneta

এদিকে, রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের বিষয়টি দুদিন আগে প্রকাশ্যে আনেন পরী। রবিবার বিকেলে এ বিষয়ে তিনি জানান, শত চেষ্টা করেও তিনি বৈবাহিক সম্পর্ক টেকাতে পারলেন না।

রাজের বিরুদ্ধে অভিযোগ এনে পরীমনি বলেন, আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এতদিন আমার এফোর্টে (চেষ্টা) টিকে ছিল শুধু। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোন সম্পর্কই আর সম্পর্ক থাকে না। শ্রেফ বিষ্ঠা হয়ে যায়।

সন্তানের কথা উল্লেখ করে পরী বলেন, রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যাই। সবঠিক করার জন্যে পড়ে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে? না। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও (রাজ্য) বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গল এর জন্যেই আলাদা হয়ে গেলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন বছরনিউ ইয়ারপরীমনিলিড বিনোদনশরিফুল রাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬

দেশে ৯০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি

আগস্ট ৪, ২০২৬

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

উত্তরা পাসপোর্ট অফিস থেকে ১ নারীসহ ১৩ দালাল আটক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT