বিনোদন

ঈদে আসছে রাজের ওয়েব সিরিজ ‘ইনফিনিটি ২’

ইনফিনিটি ২ ওয়েব সিরিজের প্রধান চরিত্রের ছবি, বাংলাদেশি টেলিভিশন ও সিনেমার জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর ঈদে আসছে রাজের ওয়েব সিরিজ ‘ইনফিনিটি ২’ এর পোস্টার, যেখানে মূল চরিত্ররা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘পরাণ’ ও ‘হাওয়া’ ছবি দুটি দিয়ে আলোচিত হওয়া নায়ক শরিফুল রাজ এবার আসছেন ওটিটিতে। আসন্ন ঈদে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে তার অভিনীত সাত পর্বের ওয়েব সিরিজ ‘ইনফিনিটি সিজন টু’। মুক্তির আগে এর ৫৮ সেকেন্ডের একটি টিজার প্রকাশিত হয়েছে ইউটিউবে।

২০২০ সালে ‘ইনফিনিটি’ সিরিজ মুক্তি পেয়েছিল। যেখানে দেখা মিলেছিল, এজেন্ট মুরাদ চরিত্রে অভিনয় করা রাজের মামার হত্যাকারী এজেন্ট চীফ সুমন আনোয়ার নিজের রুমে মৃত অবস্থায় পড়েছিলেন। নতুন সিজনের গল্প শুরু হবে এখান থেকে। যেখানে একটি মিশনে অনেকগুলো নিরপরাধ মানুষের জীবনে ক্রমাগত মৃত্যুর হাতছানি উঠে আসবে।

ম্যাক্স রাহমানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মেহেদি হাসিব। ‘ইনফিনিটি সিজন টু  প্রসঙ্গে তার ভাষ্য, ‘এবারের গল্পটা আরও স্পেসিফিক। গত সিজনের বেশ কিছু রহস্যের উত্তরও দেয়া আছে গল্পের ভেতরেই। এবার আনকাট/লং টেকের ব্যবহার করেছি আমারা, বেশ কয়েকটা অ্যাকশন দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শকরা।’

শরিফুল রাজ বলেন, ‘সিরিজটি দর্শক পছন্দ করবে বলে আমার ধারণা। দীর্ঘদিন আমার নতুন কোনো কাজ আসেনি। এই ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকরা আবার আমাকে খুঁজে পাবে।’

শরিফুল রাজ ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সাঞ্জু জন, শিবলি নোমান, মুরাদ পারভেজসহ অনেকেই। বিশেষ দুটি চরিত্রে কাজ করেছেন এস এন জনি ও সামিয়া অথৈ।

বিষয়:ওয়েব সিরিজ শরিফুল রাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…