চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার মতো আচমকা চলে গেলেন রাতুল

রাতুলকে হারানোর শোক কী করে বইবে পরিবার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০২৫
বিনোদন
A A
বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে রাতুলের ছবি ও পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়ের অগ্রজরা তাকে মনে রাখেন একজন মুক্তিযোদ্ধা, অ্যাকশন হিরো এবং বাংলা চলচ্চিত্রের দুর্দান্ত এক নাম হিসেবে— বলছি প্রয়াত চিত্রনায়ক জসীমের কথা। তবে ১৯৯৮ সালের ৮ অক্টোবর, মাত্র ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।

জসীমের আকস্মিক প্রস্থান বাংলা সিনেমাকে যেমন শোকের সাগরে ডুবিয়েছিল, তেমনি ছিন্ন করে দিয়েছিল এক পরিবারের অভিভাবকতাকেও। তার প্রায় ২৭ বছর পর— আবারও জসীম পরিবারে এক হৃদয়বিদারক প্রস্থান!

রবিবার (২৭ জুলাই) হৃদরোগে আক্রান্ত হয়ে অনন্ত লোকের পথে পাড়ি জমালেন নায়ক জসীমের মেজ পুত্র এ কে রাতুল। বাবার মতো সুপারস্টার ছিলেন না, তবে বাংলা ব্যান্ড সংগীতে নিজস্ব অবস্থান তৈরী করে নিয়েছিলেন রাতুল!

সমকালীন বাংলা ব্যান্ড ‘ওউন্ড’-এর ভোকালিস্ট, বেজিস্ট এবং ছিলেন দক্ষ সাউন্ড ইঞ্জিনিয়ার! যার সৃষ্ট সংগীতে ফুটে উঠত আধুনিকতা, আবেগ আর নিজস্ব সুরসত্তা।

শৈশবেই বাবাকে হারান রাতুল। মা নাসরিনের স্নেহে ও সংগ্রামে বড় হন তিনি এবং তার দুই ভাই—বড় ভাই এ কে সামী এবং ছোট ভাই এ কে রাহুল। বাবার মতো সিনেমার পর্দা নয়, তারা তিনজনই বেছে নেন সুরের পথ। সংগীতই হয়ে উঠে তাদের একমাত্র পরিস্রুতির মাধ্যম, যেখানে তারা নিজ নিজ স্বপ্ন বুনেন।

রাতুল ও সামী একসঙ্গে গড়ে তোলেন ব্যান্ড ‘ওউন্ড’, যেখানে তারা শুধুই গান করেননি— তাদের আত্মা ঢেলে দিয়েছেন। অন্যদিকে ছোট ভাই রাহুল হেভি মেটাল ব্যান্ড ‘ট্রেইনরেক’সহ কয়েকটি ব্যান্ডের সাথে ফ্রিল্যান্স মিউজিশিয়ান হিসেবে আছেন। মিউজিকে তারও রয়েছে দৃঢ় অবস্থান।

Reneta

সংগীত সতীর্থরা বলছেন, রাতুলের মৃত্যু শুধুমাত্র এক শিল্পীর বিদায় নয়— এ যেন আবার একবার সেই রক্তাক্ত বাস্তবতায় ফিরে যাওয়া, যখন জসীমকে হারিয়েছিল চলচ্চিত্র ও পরিবার!

তবু শোক ভুলে সংস্কৃতি অঙ্গনের মানুষেরা বলছেন, নায়ক জসীম নেই বহু বছর, আজ থেকে রাতুলও আর নেই। কিন্তু তাদের রেখে যাওয়া শিল্প, সংগ্রাম আর ভালোবাসা রয়ে যাবে এই মাটিতে, এই দেশের মানুষের হৃদয়ে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওউন্ডট্রেইনরেকতিন ছেলেনায়কনায়ক জসীমবেজিস্টমিউজিকরাতুলরাহুললিড বিনোদনসামী
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT