চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রত্নগর্ভা জননী নূরজাহান সরকার ইন্তেকাল করেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

রত্নগর্ভা জননী এবং লেখক নূরজাহান সরকার আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫৮ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার বাদ জোহর ধানমণ্ডি তাকওয়া মসজিদে তার জানাজার অনুষ্ঠিত হয়েছে। তাকে কবরস্থ করা হবে আজিমপুর কবরস্থানে।

নূরজাহান সরকারের জন্ম ১৯৩৪ সালের ১৪ জুন, সিরাজগঞ্জ জেলার চড়িয়া উজির গ্রামে। বাবা প্রয়াত মাহতাব উদ্দীন তালুকদার। মা প্রয়াত শামসুন্নাহার।

সাংস্কৃতিক আবহের মধ্যে বড় হয়েছেন তিনি। শৈশব-কৈশোর কেটেছে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার ও কলকাতায়। বেগম রোকেয়া প্রতিষ্ঠিত সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ছাত্রী ছিলেন একসময়। সাম্প্রতিক দাঙ্গার ভয়াবহতা আর দেশভাগের মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে তার।

এই দুর্যোগের কিছুকাল আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন রিয়াজউদ্দিন সরকারের সঙ্গে। তাদের প্রায় ৫০ বছরের দাম্পত্যজীবনের ছেদ ঘটে ১৯৯৬ সালের ৪ এপ্রিল স্বামীর প্রয়াণে। তার পাঁচ পুত্র ও তিন কন্যা। কনিষ্ঠ পুত্র মাজহারুল ইসলাম পাক্ষিক ‘অন্যদিন’-এর সম্পাদক এবং প্রকাশনা প্রতিষ্ঠান ‘অন্যমেলা’র প্রধান নির্বাহী। অন্য সন্তানরাও নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। এরই স্বীকৃতি হিসেব ২০০৮ সালে আজাদ প্রোডাক্টস-এর ‘রত্নগর্ভা মা’ নির্বাচিত হন তিনি।

নূরজাহান সরকারের গ্রন্থ ‘স্মৃতির জানালা’। এই স্মৃতিকথায় মূর্ত হয়ে ওঠেছে নূরজাহান সরকারের শৈশব-কৈশোর, কলকাতায় বসবাস, ১৯৪৭-এর ভারত বিভাগ, সারদা পুলিশ একাডেমিতে জীবন যাপন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ছেলেমেয়েদের কথা, সিঙ্গাপুর-ভারত-কানাডা এবং ইস্তাম্বুল ভ্রমণের স্মৃতি।

Reneta

এছাড়া ২০০০ সালের জুনে নিজের গড়া নন্দনকানন নুহাশপল্লীতে কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ সদ্য বিবাহিত মাজহারুল ইসলামকে যে সংবর্ধনা দিয়েছিলেন, সেই মধুর স্মৃতিও রয়েছে নূরজাহান সরকারের এই গ্রন্থে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্তেকাল করেছেননূরজাহান সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ব বাজারে আরও কমছে স্বর্ণের দাম

জুন ১৯, ২০২৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের প্রস্তুতি পাকিস্তানের

জুন ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর হরমুজে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার

জুন ১৯, ২০২৬

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT