বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য, সমিতির বর্তমান উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এবং বীকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ এবাদুল করিমের (৬৯) মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের ঔষধ শিল্পের সার্বিক উন্নয়নে এবং বিভিন্ন ধরনের জীবনরক্ষাকারী ঔষধ উৎপাদনে জনাব মোহাম্মদ এবাদুল করিম-এর অসামান্য অবদান আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।
“তাঁর মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সম্মানিত সভাপতি আব্দুল মুক্তাদির উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদসহ সকল সাধারণ সদস্যের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোক-সন্তপ্ত বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।”
বৃহস্পতিবার আসরের নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে (রোড-৬৩, গুলশান-২, লেক পার্কের পাশ) জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
মহান আল্লাহতালা শোকাহত পরিবারকে এই গভীর শোক সহ্য করার শক্তি ও ধৈর্য্য দান করুন।







