বিনোদন

‘সিকান্দার’-এ সালমানের বিপরীতে রাশমিকা

রাশমিকা ও সালমানের ছবি, সিকান্দার সিনেমার জন্য প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

সিকান্দার সিনেমার জন্য রাশমিকা ও সালমানের ছবি, যেখানে তারা একসঙ্গে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বলিউড পেতে চলেছে নতুন জুটি। সালমান খানের পরবর্তী সিনেমা ‘সিকান্দার’-এ অভিনেতার বিপরীতে দেখা যাবে দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে।

বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ রাশমিকার নাম ঘোষণা করে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র‍্যান্ডসন এন্টারটেইনমেন্ট। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ঈদে।

পোস্টটি শেয়ার করে রাশমিকা লিখেছেন, ‘অনেকই অনেক দিন ধরে পরবর্তী কাজের কথা জানতে চেয়েছেন এবং এখানেই চমক! সিনেমাটির অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ এবং সম্মানিত।’

‘গুডবাই’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন রাশমিকা। এরপর তাকে দেখা গেছে ‘মিশন মজনু’-তে। তবে তার ‘অ্যানিমেল’ সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে।

‘সিকান্দার’ ছাড়াও অভিনেত্রীকে এরপর দেখা যাবে ভিকি কৌশলের সাথে ‘ছাভা’ ছবিতে। ‘পুষ্পা টু’-তেও থাকছেন তিনি।

বিষয়:রাশমিকা রাশমিকা মান্দানা সালমান খান সিকান্দার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…