পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টু-টুয়েন্টি সিরিজ জয়ের পর সুখবর পেলেন রশিদ খান। আফগান লেগ স্পিনার ২০ ওভারের ক্রিকেটে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন।
আইসিসির প্রকাশিত সবশেষ টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে ৭১০ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছেন রশিদ। শ্রীলঙ্কার ভানিডু হাসারাঙ্গাকে টপকে শীর্ষ দখল করলেন।
সদ্যগত পাকিস্তান সিরিজে আফগানদের হয়ে মাত্র ৪.৭৫ ইকোনমি রেটে ৫ উইকেট শিকারি বোলার ফজলহক ফারুকি র্যাঙ্কিংয়ের তিন নম্বরে এসেছেন।
টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের একনম্বর যথারীতি দখলে রেখেছেন টাইগার তারকা সাকিব আল হাসান। দুইয়ে হার্দিক পান্ডিয়া ও তিনে মোহাম্মাদ নবি। বাবর আজমের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের অধিনায়কত্ব করা শাদাব খান আট ধাপ উপরে উঠে চারে আছেন।







