চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘২০০ রান তাড়ার ব্যাটিং আছে আফগানিস্তানের’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ০৩, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

উগান্ডার বিপক্ষে মঙ্গলবার বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান। ছোট ফরম্যাটের ক্রিকেটে বরাবরই বিপজ্জনক রশিদ খানের দল। বিশ্বমঞ্চেও ভালো কিছু করতে বেশ আত্মবিশ্বাসী ২৫ বর্ষী তারকা।

‘আমাদের ব্যাটিং লাইনআপ অতীতে অনেক ভুগিয়েছে। আগে বোলাররাই সবচেয়ে বেশি ভূমিকা রাখত। এখন কিছু তরুণ ব্যাটার পেয়েছি। বিশেষ করে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের কথা আলাদা করে বলতে হয়। জাতীয় দলে আসতে তারা কঠোর পরিশ্রম করছে, খুব অল্প বয়সে আফগানিস্তানের হয়ে খেলার সুযোগ পাচ্ছে। এখন তারা বিশ্ব মাতিয়ে বেড়াচ্ছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে আরও বেশি উন্নতি করছে।’

‘আমাদের এমন একটি ব্যাটিং লাইনআপ আছে, যেকোনো উইকেটে ২০০ রানের লক্ষ্য থাকলেও স্বাভাবিকভাবে নেবে। আমাদের এখন এ ধরনের রানতাড়া করার সামর্থ্য, দক্ষতা এবং প্রতিভা রয়েছে। আসলে টি-টুয়েন্টি ক্রিকেট নির্ভর করছে কোন মানসিকতায় সেটা গ্রহণ করছেন। যদি বিশ্বাস থাকে পারবেন, তবে অনেককিছুই সম্ভব।’

‘সাফল্যের অন্য আরেকটি জিনিস হল ক্রিকেট বোঝা। মনে করি, গত কয়েকবছরে আমরা যথেষ্ট ক্রিকেট খেলেছি। দক্ষতা ও খেলার ধরন উন্নত হয়েছে। আমরা এখন প্রতিপক্ষকে চ্যালেঞ্জের মুখে ফেলছি।’

এবার গ্রুপপর্বেই অবশ্য আফগানিস্তানকে পাড়ি দিতে হবে কঠিন পথ। তারা আছে গ্রুপ ‘সি’তে, সঙ্গী স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড, আছে পাপুয়া নিউগিনি ও উগান্ডা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান২৪উগান্ডা২৪ওয়েস্ট ইন্ডিজ২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪যুক্তরাষ্ট্র২৪রশিদ খানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT