ফুটবল

সপ্তাহে সাড়ে ৪ কোটি টাকা পারিশ্রমিক পাবেন র‍্যাশফোর্ড

র‍্যাশফোর্ডের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের কর্মকর্তাদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাশফোর্ডের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের কর্মকর্তাদের সাক্ষাৎ, যেখানে তারা পারিশ্রমিকের বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মার্কাস র‍্যাশফোর্ডের চুক্তির মেয়াদ ২০২৪ সালে শেষ হওয়ার কথা ছিল। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত রেড ডেভিলদের ডেরায় থাকছেন ২৫ বর্ষী তারকা।

নতুন চুক্তি অনুযায়ী ইংলিশ ফরোয়ার্ড প্রতি সপ্তাহে ৩ লাখ ২৫ হাজার পাউন্ড পারিশ্রমিক পাবেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪ কোটি ৬০ লাখ টাকারও বেশি।

নতুন চুক্তির পর ইউনাইটেড তারকা বলেছেন, ‘আমি একটি স্বপ্ন নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে সাত বছর বয়সে যোগ দিয়েছিলাম। যখনই আমি এ ক্লাবের জার্সি পরে মাঠে নামি, তখন সেই একই আবেগ, গর্ব এবং সফল হওয়ার দৃঢ়তা আমার মাঝে কাজ করে।’

‘ইতিমধ্যে এই অসাধারণ ক্লাবে কিছু বিস্ময়কর অভিজ্ঞতা অর্জন করেছি। এখনও অনেককিছু অর্জন করার বাকি আছে। সামনের বছরগুলোতে আরও ট্রফি জেতার জন্য নিরলসভাবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকব।’

গত মৌসুমে ইউনাইটেড জার্সিতে র‍্যাশফোর্ড ৫৬ ম্যাচে করেছিলেন ৩০ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে ইংলিশ ক্লাবটি তৃতীয় স্থানে থেকে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কেটেছে। র‍্যাশফোর্ডের পারফরম্যান্স তাতে রেখেছে বড় ভূমিকা।

বিষয়:চুক্তি ম্যানচেস্টার ইউনাইটেড র‌্যাশফোর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…