রাজনীতি

‘বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করবেন গণঅধিকারের রাশেদ খাঁন’

বাংলাদেশের একজন নেতা বক্তৃতা দিচ্ছেন, পেপার ও মাইক্রোফোনের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি নেতা বক্তৃতা দিচ্ছেন, পেপার ও মাইক্রোফোনের সামনে, রাজনৈতিক বা সরকারি অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি চ্যানেল আইকে বলেন, রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আর গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন তা নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে এ বিষয়ে রাশেদ খান জানিয়েছেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই মুহূর্তে কোন মন্তব্য করব না। কোন সিদ্ধান্ত হলে আমি জানাবো।

বিষয়:গণঅধিকার পরিষদ ধানের শীষ বিএনপি রাশেদ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…