চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা চুটিয়ে প্রেম করছি, দ্রুত বিয়ের প্ল্যান রয়েছে’

প্রেম নিয়ে কোনো রাখঢাক নয় দুই তরুণ মডেল-অভিনয়শিল্পী ঐশী এবং রাসেলের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৫
বিনোদন
A A
প্রেমিক যুগল হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকটক, মিউজিক ভিডিও এবং নাটক যারা দেখে থাকেন, তাদের কাছে পরিচিত মুখ অনামিকা ঐশী এবং রাসেল খান। এই দুই তরুণ মডেল, অভিনয়শিল্পী সম্প্রতি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। কোনো রাখঢাক নয়, ঐশী এবং রাসেল দুইজনের তাদের সম্পর্কের কথা স্বীকার করেছেন।

২০২১ সালে একটি রেস্টুরেন্টুে মিটিং গিয়েছিলেন রাসেল খান। সেখানে ঐশীর সঙ্গে তার পরিচয় হয়েছিল। এরপর হায়-হ্যালোর মধ্য দিয়ে তাদের চেনাজানা বাড়ে। পরে ঐশীর আরেক মিউজিসিয়ানের সঙ্গে বিয়ে হয়। কিন্তু ঐশীর সেই বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদে গড়ায়।

পরবর্তীতে আবার রাসেলের সঙ্গে ঐশীর যোগাযোগ বাড়ে। চ্যানেল আই অনলাইনকে রাসেল বলেন, ‘দুইমাস হলো ঐশীর সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করছি। ওর চোখ-হাসি আমার বেশি ভালো লাগে। তার সঙ্গে মিশে বুঝেছি মানুষ হিসেবে ঐশী অসাধারণ। তার আরেকটি গুণ হচ্ছে, ভালো কিছুর জন্য সেক্রিফাইস করতে পারে। ভবিষ্যতেও আমরা একসঙ্গে থাকতে চাই। এখন আমরা চুটিয়ে প্রেম করছি, দ্রুত বিয়ের প্ল্যান রয়েছে।’

‘তোর মন পাড়ায়’ মিউজিক ভিডিওর মাধ্যমে পরিচিত পান রাসেল খান। গানটির ভিউ বর্তমানে ১৬০ মিলিয়নের বেশি। এরপর বহু মিউজিক ভিডিওতে পাওয়া যায় রাসেলকে। বলেন, ২০২০-এ মিউজিক ভিডিও ছেড়ে দিয়েছি। কারণ, এতো এতো মিউজিক ভিডিও করেছি যে, এখন আর নতুন কোনো ফিল পাইনা। এরপর ৫০টির মতো নাটকে কাজ করেছি। বর্তমানে ব্যবসায় মন দিয়েছি। তবে অভিনয়ের ইচ্ছে চলে যায়নি।

প্রেমিক যুগল হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ রাসেলের ফোন থেকেই কথা হয় ঐশীর সঙ্গে। রিলেশনশিপ প্রসঙ্গে বলেন, আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তখন রাসেল আমাকে হেল্প করেছে। এখন আমরা রিলেশনশিপে থেকে পরস্পরকে বেশি করে জানার চেষ্টা করছি। আমার লাইফে এত বড় সিদ্ধান্ত আর ভুল করতে চাই না। আসলে রাসেল ছেলে হিসেবে খুব ভালো এবং পার্টনারের প্রতি কেয়ারিং। সে আমাকে অনেক চেইঞ্জ করেছে। ও মানুষকে খুব সম্মান করতে জানে।

টিকটক প্ল্যাটফর্ম থেকে পরিচিতি আসে অনামিকা ঐশীর। একাধিক মিউজিক ভিডিওর পাশাপাশি ৪০টির মতো নাটকে অভিনয় করেন তিনি। তবে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘বদমাইশ পোলাপাইন’-এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে বেশি পরিচিতি পান ঐশী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনামিকা ঐশীটিকটকনাটকরাসেল খানরিলসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যানটোনিক্স টাইগার রান-২০২৬: বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান মুকিত মজুমদার বাবুর

জুলাই ২৫, ২০২৬
বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ২৫, ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

সুন্দরবন সুরক্ষায় জাতিসংঘের ৬০ মিলিয়ন ডলার বিনিয়োগ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার

জুলাই ২৫, ২০২৬

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ায় সংক্রমণ, উদ্বেগ গবেষকদের

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT