চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ: যুবদল কর্মীসহ অভিযুক্ত ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৫
- সেমি লিড, জনপদ, ফেনী
A A
আতঙ্কিত নারী মুখ ঢাকা মুখ, মানসিক চাপ ও উদ্বেগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নুর উল্লাহ কায়সার: ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে নুরুল করিম বাবলু নামে একজনকে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবদল কর্মী কামরুল ইসলামসহ আরও ২ স্থানীয় যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ফেনী মডেল থানায় ভুক্তভোগী নারী অভিযোগ দিলে বিষয়টি সামনে আসে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার মাথিয়ারা গ্রামে এ ঘটনাটি ঘটে।

অভিযুক্তরা হচ্ছে মাথিয়ারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (৩৮), জয়নাল আবেদীনের ছেলে মহিম (৩৫) ও রকি (২২)।

Banglabid

থানায় অভিযোগে ভুক্তভোগী নারী জানান, তার স্বামী নুরুল করিম বাবলু রিক্সা চালিয়ে সংসার চালান। কয়েক মাস আগে থেকে স্থানীয় বখাটেরা তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলো। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে রকি তার স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। গভীর রাতে বাবলুর অবস্থা খারাপ বলে তাকেও ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তারা কলোনীর পাশে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বাবলুকে মারধর করে মাদক দিয়ে পুলিশে দেয়ার ভয় দেখায়। এক পর্যায়ে কামরুল, মহিন ও রকি ভয়ভীতি দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

ভুক্তভোগী নারীর স্বামী বাবলু জানান, রাতভর তারা আমাকে আটকে রেখে মারধর করে। সকালে তাদের থেকে ছাড়া পেয়ে বাসায় আসলে আমার স্ত্রীর সাথে যা হয়েছে তা জানতে পারি। আমি এর বিচার চাই।

প্রধান অভিযুক্ত কামরুল ইসলাম নিজেকে যুবদল কর্মী দাবি করে পুরো ঘটনাটি রাজনৈতিক ভাবে সাজানো মিথ্যাচার বলে দাবী করেছেন।

Reneta

তিনি বলেন, ঘটনাস্থলের ভিডিওতে ইউনিয়ন বিএনপির সভাপতি দেলু চেয়ারম্যানের ভাতিজা ও তার সহযোগীদের সিসি টিভিতে দেখা যাচ্ছে। তাদেরকে অভিযুক্ত না করে ষড়যন্ত্র করে আমাকে অভিযুক্ত করে হয়রানী করা হচ্ছে।

ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বলেন, পাঁচগাছিয়ার মাথিয়ারায় কামরুল নামে যুবদলের কোন কর্মী নেই। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখব।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, পালাক্রমে ধর্ষন ও নির্যাতনের বিষয়ে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ভুক্তভুগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণফেনীযুবদল কর্মী
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT