চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির জয়ে বলিউডে উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ০৪, জুন ২০২৫
বিনোদন
A A
কোহলি জেতার পর উচ্ছ্বাসে ভাসছেন ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটল! মঙ্গলবার (৩ জুন) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ১৮তম আসরে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুললো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। বিরাট কোহলির নেতৃত্বে গড়া এ দলের জয়ে উচ্ছ্বাসে ভাসছে পুরো দেশ—বিশেষ করে বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র অঙ্গন।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই অংশ নেওয়া বেঙ্গালুরু এতদিনেও একটি শিরোপার দেখা পায়নি। এ নিয়ে প্রায় দুই দশক ধরে চলা প্রতীক্ষার অবসান ঘটাল এবারের দুর্দান্ত পারফরম্যান্স।

পাঞ্জাব কিংসেরও এবার প্রথমবারের মতো শিরোপা জয়ের সুযোগ ছিল, কিন্তু বেঙ্গালুরুর সামনে তারা হার মানে। জয় নিশ্চিত হওয়ার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছে আরসিবি—বিশেষ করে অধিনায়ক বিরাট কোহলি।

Banglabid

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়ে লেখেন,“অপেক্ষা শেষ, আমি কাপ জিতেছি! আমরা এই দিনের জন্য ১৮ বছর অপেক্ষা করেছি। অনেক অভিনন্দন আরসিবি!”

বলিউড অভিনেতা আমির খান বলেন,“এখন পর্যন্ত আমি সচিনকেই একজন পারফেকশনিস্ট হিসেবে বিবেচনা করতাম। কিন্তু এখন আমি বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহকেও পারফেকশনিস্ট বলেই মনে করি।”

অভিনেতা কার্তিক আরিয়ান কোহলির একটি ছবি শেয়ার করে লেখেন,“অবশেষে, ১৮ নম্বর জার্সি আর ১৮ বছরের অপেক্ষা—অভিনন্দন বিরাট কোহলি!”

Reneta

রণবীর সিং শেয়ার করেন কোহলি ও এবিডি ভিলিয়ার্সের একটি আবেগঘন মুহূর্তের ছবি। ক্যাপশনে লেখেন,“এটাই সবকিছু!”

অভিনেতা ভিকি কৌশল লেখেন,“একজন মানুষ যিনি খেলাটিকে সবকিছু দিয়েছেন, এই মুহূর্তটি তারই দীর্ঘ প্রতীক্ষার ফল।”

অর্জুন কাপুর কোহলির হাতে ট্রফি নিয়ে একটি ছবি পোস্ট করে লেখেন,“বিশ্বাস আর কঠোর পরিশ্রম—১৮ বছরে যা কিছু হয়েছে তা এখন ফ্যাকাশে মনে হয়। অভিনন্দন বিরাট কোহলি এবং আরসিবিকে!”

অনন্যা পান্ডে আরসিবির জয়ের একটি ভিডিও শেয়ার করে লাভ ও হাততালির ইমোজি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

ক্রিকেটপ্রেমী বলিউড তারকা অজয় দেবগণ লেখেন,“বছরের পর বছর ধরে তোমাকে দেখে এসেছি। অবশেষে বেঙ্গালুরু ইতিহাস গড়েছে। অভিনন্দন বিরাট কোহলি এবং আরসিবি টিমকে!”

দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া এই জয়ে শুধুই বেঙ্গালুরু নয়, আনন্দে মেতেছে গোটা ভারতীয় ক্রিকেটভক্তরাও। শিরোপা জয়ে বিরাট কোহলির আবেগঘন প্রতিক্রিয়া এবং ভক্তদের উল্লাসে স্পষ্ট—এই দিনটির জন্যই যেন ছিল এত বছরের অপেক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্যা পান্ডেঅর্জুন কাপুরআল্লু অর্জুনকার্তিক আরিয়ানবিরাট কোহলিরণবীর সিংরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT