বিনোদন

রণবীরের পক্ষ নিয়ে যা বললেন রাম গোপাল বর্মা

রাম গোপাল বর্মা, বলিউড অভিনেতা, ছবি, পোজ, পেশী, শরীর, ফটো. Channel i News - চ্যানেল আই নিউজ

রাম গোপাল বর্মা, বলিউড অভিনেতা, ক্যাজুয়াল পোশাক পরা। দ্বিতীয় ছবি: পেশীবহুল শরীরের সঙ্গে পোজ দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়া রণবীর সিং-এর কিছু ছবি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এই প্রসঙ্গে রণবীরের পক্ষ নিয়েছেন অনেক তারকাই। এবার সেই তালিকায় যোগ হলো নির্মাতা রাম গোপাল বর্মার নাম।

ইটাইমসে দেয়া সাক্ষাৎকারে রাম গোপাল বর্মা বলেছেন, ‘যদি নারীরা তাদের আবেদনময় শরীর প্রদর্শন করতে পারে, তাহলে পুরুষরা পারবে না কেন? পুরুষদের ক্ষেত্রে আলাদা দৃষ্টিভঙ্গি থাকাটা কপটতা। নারীদের মতো পুরুষদেরও সমঅধিকার থাকা উচিত। আমি মনে করি ভারতে তা আছে এবং সেটারই বহিঃপ্রকাশ করেছেন রণবীর।’

গতকাল আলিয়া ভাটও রণবীর প্রসঙ্গে মুখ খুলেছেন। তাকে রণবীর সিং এর ফটোশুট প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে অভিনেত্রী বলেন, তার পছন্দের রণবীর-এর বিষয়ে তিনি নেতিবাচক কিছু শুনতে চান না।

বলিউড অভিনেতা রণবীর সিং-এর নগ্ন ফটোশুট এখন ‘টক অফ দ্য টাউন’। ‘পেপার’ ম্যাগাজিনের জন্য এই ফটোশুট করেছেন রণবীর সিং। মার্কিন পপ কালচারের আইকন বার্ট রেনল্ডসের কায়দায় পোজ দিতে দেখা গেছে রণবীরকে।

বিষয়:বলিউড রণবীর সিং রাম গোপাল বর্মা সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…