চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লুটেরা’র শুটিং সেটে জ্ঞান হারিয়েছিলেন রণবীর সিং!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
রণবীর সিং এর শুটিং সেটের ছবি, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে এক দশকেরও বেশি সময় পার করে ফেলেছেন রণবীর সিং। রণবীর তার ক্যারিয়ারের শুরুর দিকে ২০১৩ সালে কাজ করেছিলেন ‘লুটেরা’ ছবিতে। ছবিটি মুগ্ধ করেছিল দর্শককে। সোনাক্ষী সিনহার সঙ্গে রণবীরের রসায়নও নজর কেড়েছিল ভক্তদের। এই ছবির সেটের এক অজানা ঘটনা সম্প্রতি ফাঁস করলেন পরিচালক বিক্রম আদিত্য মোটওয়ানি।

ছবিটির অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে বিক্রমাদিত্য বলেন, ‘আমরা মার্চ মাসে ডালহৌসিতে আসি। আমরা দুই দিন ধরে শুটিং করেছি এবং রণবীর তার পিঠে আঘাত পেয়েছিলেন। তিনি ভালো আছেন, এমনটাই জানিয়েছিলেন। পরের দিন, আমরা একটি দৃশ্যের শুটিং করেছি যেখানে রণবীরের চরিত্রটি তার কোমর থেকে গুলি বের করবে। রণবীর জানালেন দৃশ্যটি ফুটিয়ে তোলার জন্য তিনি বাস্তবেই ব্যথা অনুভব করতে চান এবং সেটা পর্দায় প্রকাশ করতে চান। এই দাবি নিয়ে তিনি আমাকে বললেন, ‘স্যার, আমি ব্যথা অনুভব করতে চাই’। আমি বললাম, শুধু অভিনয় করো।

বিক্রম আরও বলেন, এরপর রণবীর তার কোমরে কিছু কাগজ আটকানোর ক্লিপ অ্যাটকে দেন এরপর পাহাড়ের উপরে এবং নীচে দৌড়াতে শুরু করেন, যাতে তাকে বিধ্বস্ত দেখায়, কারণ গুলিবিদ্ধ অবস্থার দৃশ্য ফুটিয়ে তুলবে হবে তাকে। পরিচালকের কথায় ‘রণবীর এলেন, তারপর আমরা পুরো দৃশ্যের শুটিং করলাম। দিনের শেষে যখন রণবীর সেই ক্লিপগুলি কোমর থেকে বের করেন, তখন এত ব্যথা অনুভব করছিলেন যা সহ্য করার মতো নয়। এরপর ওখানেই রণবীর জ্ঞান হারান। তখনই তাকে সেখান থেকে বের করে আনা হয়। পরের দিন ডালহৌসি থেকে তাকে হেলিকপ্টারে করে নিয়ে যেতে হয়েছিল। ফলে শিডিউল বাতিল হয়ে যায়।’

Banglabid

আপাতত পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন রণবীর। আগামিতে তাঁকে দেখা যাবে সিংঘম ৩-তে। এছাড়াও ডন ৩-র মতো প্রোজেক্ট হাতে রয়েছে তার।

বিক্রমাদিত্য সম্প্রতি থ্রিলার ‘সিটিআরএল’ পরিচালনা করেছেন। এতে অনন্যা পান্ডে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি ৪ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এবং ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রণবীর সিংলুটেরা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT